1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

শাকিব খানের সঙ্গে অভিনয়ের প্রস্তাব ফিরিয়ে দিলেন সাবিলা নূর!

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১ জুলাই, ২০২৪
  • ২৪৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: দেশের প্রেক্ষাগৃহে চলছে শাকিবের ‘তুফান’ সিনেমা। সিনেপ্লেক্সে কিছুটা দর্শক হলেও সিঙ্গেল স্ক্রিনে যেন অসহায় এক শাকিব খান। হলমালিকরাও বেশ দুশ্চিন্তায় আছেন আর্থিক লোকসান নিয়ে। দর্শক খরায় দিশেহারা তারা। এদিকে এ সিনেমা নিয়ে নতুন এক তথ্য জন্ম দিলো রহস্যের। অভিযোগে জর্জরিত শাকিবের এ ‘তুফান’ সিনেমায় বাংলাদেশের নাবিলা ও ভারতের মিমিকে দেখা যায়। তবে তার আগেই ছোট পর্দার অভিনেত্রী সাবিলা নূরকে প্রস্তাব করা হয় শাকিবের জন্য। কিন্তু তা ফিরে দেন এ অভিনেত্রী।

রাজি হননি তুফান সিনেমায় কাজ করতে। পরিচালক প্রযোজকের স্বঘোষিত দেশের একমাত্র মেগাস্টারকে কেন ফিরিয়ে দিলেন সাবিলা! যেখানে শাকিবের সঙ্গে সিনেমা করতে নায়িকারা উদগ্রীব, সেখানে এ প্রত্যাখ্যান প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এ বিষয়ে কিছু বলতে নারাজ এ অভিনেত্রী। খুব বুদ্ধিমত্তার সঙ্গে এড়িয়ে গেছেন তুফান প্রসঙ্গ। সাবিলা বলেন, ‘তুফান নিয়ে এখন আসলে বেশিকিছু বলতে চাই না। সবাই বলছে সিনেমাটি নাকি ভালো চলছে। তাই অতীতের কথা আর সামনে নিয়ে আসতে চাই না। আমি প্রস্তাবে রাজি হইনি কেন সেটা আমাদের মধ্যেই থাকুক। যারা কাজ করেছেন তারা প্রত্যেকে এত চমৎকার অভিনয় করেছেন, সবার জন্য শুভ কামনা।’

তবে তুফানকে ফিরিয়ে দিলেও শিগগিরই অন্য কাউকে সঙ্গী করে বড় পর্দায় আসবেন সাবিলা এমন ইঙ্গিত দিয়েছেন এ অভিনেত্রী। তিনি বলেন, ‘বড়পর্দার প্রিপারেশন তো অনেক বড় পরিসরে নিতে হয়। এত বিশাল একটা ক্যানভাসে কাজ করব, ফলে নিজেকে আরও ভিন্নভাবে প্রেজেন্ট করতে চাইব। ওটিটিতে কাজের সময়েও আমি বলেছিলাম, নাটকে যেভাবে আমাকে দেখেছেন দর্শক, সেভাবে হাজির হতে চাই না। সিনেমার ক্ষেত্রেও একই কথা বলতে চাই। নাটক এবং ওটিটিতে আমাকে যেভাবে দেখা গেছে, সেভাবে সিনেমাতেও দেখা যাক তা চাই না। সেরকম গল্প, চরিত্র এবং পরিচালকের জন্য অপেক্ষা করেছি এতদিন, এখন অনেকখানি এগিয়েছে কাজের কথা। এখন প্রযোজকের ঘোষণার জন্য অপেক্ষা করছি। তার আগে আমি বেশিকিছু বলতে চাই না।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com