1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

শাকিবের সঙ্গে অভিনয় নিয়ে দীঘির বিস্ফোরক মন্তব্য

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৬ অক্টোবর, ২০২২
  • ২২২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : এই তো কয়েক বছর আগের কথা। শাকিব খানের সিনেমায় শিশুশিল্পী হিসেবে অভিনয় করেছেন পূজা চেরি। তবে এখন তাকে এ নায়কের নায়িকা রূপে দেখা যায়। এমনকি শোনা যাচ্ছে তাদের প্রেমের গুঞ্জন। যদিও এমন প্রমাণ সাপেক্ষ।

পূজার মতো দীঘিও শিশুশিল্পী হিসেবে শাকিবের সিনেমায় অভিনয় করেছেন। তাই নেটিজেনদের ধারণা, হয়তো অচিরেই দীঘিও কিং খানের নায়িকা হবেন।

তবে বিষয়টি নিয়ে দীঘি জানালেন ভিন্ন কথা। দেশের একটি গণমাধ্যমকে তিনি বলেন, আমার মনে হয় না বিষয়টা খুব ইজি হবে। আমি একজনকে ছোটবেলায় চাচ্চু বলে ডেকেছি। বাবা বলেছি। তার সঙ্গে ইজিলি গান গেয়ে নাচব এটা পসিবল না।

যারা করেনি ছোটবেলায়, তাদের জন্য ইজি। বাট আমার জন্য ইজি না। আমি নিজেও মানতে পারব না, দর্শকরা আরো মানতে পারবে না। তবে চরিত্র ডিমান্ড করলে সেটা ভেবে দেখব। কিন্তু আমি নট শিওর এবাউট ইট।

এদিকে দীঘি এখন সাংবাদিকতা বিষয়ে পড়াশোনা করছেন। পাশাপাশি কাজ করে যাচ্ছেন সমানতালে। পড়াশোনা আর শুটিং নিয়ে ব্যস্ত সময় কাটছে তার। তাই ব্যক্তিগত জীবনে প্রেম-ভালোবাসা নিয়ে ভাবার সময় পান না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com