1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০২:৩৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

শহীদ শাহী ও শিহাবের কবর জিয়ারত করলেন এবি পার্টির মঞ্জু

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২ জানুয়ারী, ২০২৬
  • ১২২ বার দেখা হয়েছে

আবুল হাসনাত তুহিন ফেনী: ফেনীতে জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে ফেনী শহরের মহিপালের শহীদ সাইদুল ইসলাম শাহী ও ওয়াকিল আহমেদ শিহাবের কবর জিয়ারত করলেন ফেনী সদর-২ আসনের জামায়াত নেতৃত্বাধীন জোটের প্রার্থী ও এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।

শুক্রবার (০২ জানুয়ারি) সকালে সদর উপজেলার পাঁচগছিয়ায় শহীদ ওয়াকিল আহমদ শিহাব ও বিকালে ফাজিলপুরে সাইদুল ইসলাম শাহীর কবর জিয়ারত করেন। এসময় শহীদ পরিবারদের সাথে সাক্ষাৎ এবং খোঁজখবর নেন।

এ সময় এবি পার্টির চট্রগ্রাম বিভাগীয় সহ সাংগঠনিক শাহ আলম বাদল,জেলা আহবায়ক মাষ্টার আহছান উল্যাহ, সদস্য সচিব ফজলুল হক, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী,এবি যুব পার্টির সদস্য সচিব এসএম ইব্রাহিম সোহাগ উপস্থিত ছিলেন।

মজিবুর রহমান মঞ্জু বলেন,“২৪ এর ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। দেড় হাজার শহীদের রক্তস্নাত আজ বাংলাদেশ। শহীদরা আমাদের সম্পদ। শহীদদের ত্যাগ যেন বৃথা না যায় সেটাই আমাদের লক্ষ্য। এই শহীদদের সপ্নের বাংলাদেশ গড়তে আমরা বদ্ধপরিকর।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com