1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
নির্বাচনে শৃঙ্খলা নিশ্চিতে সর্বোচ্চ প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী — স্বরাষ্ট্র উপদেষ্টা ভিন্ন দল ভিন্ন পথ, দেশের প্রশ্নে ঐক্যমত—জুলাই মঞ্চের ১২১ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি পুনর্গঠন বাংলাদেশে এসডিজি-৪ অগ্রগতি ও চ্যালেঞ্জ: আগামী সরকারের কাছে প্রত্যাশা নাগরিক সমাজের সুপারিশ তুলে ধরে মতবিনিময় সভা বিশ্ব ক্যান্সার দিবস উপলক্ষে উত্তরা লেডিস ক্লাবে সচেতনতা সেমিনার বারপাড়া ইউনিয়ন পথসভায় বিএনপির শক্তি প্রদর্শন দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রত্যয় ড. খন্দকার মোশাররফ হোসেনের কুমিল্লা–০১ আসনে বিএনপির গণসংযোগে উদ্দীপনা, জুরানপুরে শতভাগ ভোটের প্রত্যাশা প্রচারণার ১২তম দিনে দাউদকান্দিতে ধানের শীষের গণজাগরণ সুন্দুলপুরে জনতার ঢল, পরিবর্তনের পক্ষে স্পষ্ট বার্তা নারীদের ক্ষমতায়ন ছাড়া রাষ্ট্রের অগ্রগতি অসম্ভব: তারেক রহমান জামায়াত চায় মেয়েরা যেন ঘরে বসে থাকে :মির্জা ফখরুল দাউদকান্দিকে জেলা ঘোষণার প্রতিশ্রুতি, ধর্মের অপব্যবহারের রাজনীতির বিরুদ্ধে হুঁশিয়ারি — ড. খন্দকার মোশাররফ

শচীনকে ছাড়িয়ে সর্বোচ্চ সেঞ্চুরি কোহলির

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৫ নভেম্বর, ২০২৩
  • ১৮৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বদেশি কিংবদন্তি শচিন টেন্ডুলকারকে ছাড়িয়ে অনন্য এক উচ্চতায় পৌঁছে গেলেন বিরাট কোহলি। আজ (বুধবার) ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ৫০ সেঞ্চুরির বিশ্বরেকর্ড করে ফেলেছেন ভারতীয় এই ব্যাটার। এতদিন ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর রেকর্ড নিজের করে রেখেছিলেন শচিন।

আজ মুম্বাইয়ের ওয়াংখেড়ে ক্রিকেট স্টেডিয়ামে বিশ্বকাপ সেমিফাইনালে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে ক্যারিয়ারের ৫০তম সেঞ্চুরি করেন কোহলি। এতেই ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে নতুন এক অধ্যায় যুক্ত করলেন ভারতের তারকা এই ক্রিকেটার।

৪৬৩ ম্যাচ খেলে ৪৯টি সেঞ্চুরি করেছিলেন শচিন। অপরদিকে ২৯২ ম্যাচ খেলেই শচিনের রেকর্ড ভেঙে দিয়েছেন কোহলি। সে হিসেবে শচিনের চেয়ে ৭১ ম্যাচ কম খেলেই সর্বোচ্চ সেঞ্চুরির মালিক হলেন ভারতের সাবেক অধিনায়ক।

এর আগে চলতি বিশ্বকাপের গ্রুপপর্বে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়ে শচিনের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন কোহলি। এরপর গ্রুপপর্বের শেষ ম্যাচেই নেদারল্যান্ডসের বিপক্ষে সেঞ্চুরি হাঁকানোর সুযোগ পেয়েছিলেন কোহলি। তবে সে সুযোগটি কাজে লাগাতে পারেননি তিনি। ৫৬ বলে ৫১ করে আউট হয়ে যান এই তারকা ব্যাটার।

ডাচদের বিপক্ষে সেঞ্চুরি হাঁকাতে না পারলেও শচিনের রেকর্ড ভাঙতে তার বেশিদিন অপেক্ষা করতে হয়নি। মাত্র তিনদিন পরই বিশ্বকাপের গুরুত্বপূর্ণ ম্যাচে অনবদ্য কীর্তিটি গড়েছেন কোহলি।

ওয়ানডেতে সর্বোচ্চ সেঞ্চুরি হাঁকানোর তালিকায় তৃতীয় স্থানে রয়েছেন ভারতের ওপেনার রোহিত শর্মা। হিটম্যান খ্যাত রোহিতের সেঞ্চুরি ৩১টি। সে হিসেবে শতক হাঁকানোর তালিকায় শীর্ষ তিনটি স্থানই ভারতীয়দের দখলে।

রোহিতের চেয়ে একটি সেঞ্চুরি কম হাঁকিয়ে তালিকায় চতুর্থ স্থানে আছেন অস্ট্রেলিয়ার ক্রিকেটার রিকি পন্টিং। কিংবদন্তি এই ক্রিকেটার ৩০টি সেঞ্চুরি হাঁকাতে খেলেছেন ৩৭৫ ম্যাচ।

তালিকায় পঞ্চম স্থানে রয়েছেন শ্রীলঙ্কার কিংবদন্তি ক্রিকেটার সনাথ জয়সুরিয়া। ৪৪৫টি ম্যাচ খেলে ২৮টি শতক হাঁকিয়েছেন এই বাঁহাতি ব্যাটার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com