1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:১২ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৬ নভেম্বর, ২০২৩
  • ৩১৯ বার দেখা হয়েছে

বঙ্গনিজবি ডেস্ক : বিশ্বকাপ বাছাইয়ের দ্বিতীয় পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১৬ নভেম্বর) বাংলাদেশ সময় বিকেল ৩ টা ও স্থানীয় সময় রাত ৮ টায় শুরু হবে এই দুই দলের লড়াই। শক্তির বিচারে এবং ফিফা র‍্যাঙ্কিংয়ে বাংলাদেশ থেকে অনেক এগিয়ে সকারুরা। আর তাই এই ম্যাচ থেকে বাংলাদেশ দলের লক্ষ্য অভিজ্ঞতা অর্জন করা।

বাংলাদেশ দলের প্রধান কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা জানান, মেলবোর্নের আবহাওয়া বড় চ্যালেঞ্জ বাংলাদেশের ফুটবলারদের জন্য। অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলের বিপক্ষে খেলার সুযোগকে ইতিবাচক হিসেবে দেখছেন তিনি।

ক্যাবরেরা বলেন, ‘আমরা এখানে চার-পাঁচদিন আগে এসেছি। আমাদের জন্য এখানে বড় চ্যালেঞ্জ আবহাওয়ার সঙ্গে মানিয়ে নেয়া। ম্যাচের রাতে ঠাণ্ডা কম না থাকলে সেটি আমাদের জন্য ভালো হবে না। অস্ট্রেলিয়া কেবল এশিয়ারই নয়, বিশ্ব ফুটবলেও অন্যতম সেরা। আমাদের অভিজ্ঞতা অর্জনের দিকেই নজর দিতে হবে।’

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ দলের কৌশল সম্পর্কে স্প্যানিশ এই কোচ বলেন, ‘আমরা অবশ্যই গোলের চেষ্টা করবো এবং আশা করি সুযোগও পাবো। শক্তি ও সামর্থ্য অনুযায়ী লড়াই করার চেষ্টা করবো আমরা। মাঠে প্রমাণ করতে চাই আমরা কেমন দল।’

বাংলাদেশের ফুটবলের জন্য মহাগুরুত্বপূর্ণ এই ম্যাচটি সরাসরি দেখা যাবে ইউটিউবে। ফুটবল অস্ট্রেলিয়া তাদের অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ম্যাচটি সম্প্রচার করবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com