1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

লড়াই করে হারল বাংলাদেশ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২ নভেম্বর, ২০২২
  • ২৬৯ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শক্তিশালী ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো গুরুত্বপূর্ণ ম্যাচে লড়াই করে হেরে গেল বাংলাদেশ দল।

শেষ ওভারে ২০ রান তাড়ায় ১২ রানের বেশি স্কোর বোর্ডে জমা করতে পারেননি নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে ৫ রানের জয় পায় ভারত।

ভারতের বিপক্ষে উড়ন্ত সূচনা করেছিল বাংলাদেশ। ৭ ওভারে ৬৬ রান করে জয়ের পথেই ছিল টাইগাররা। কিন্তু বৃষ্টির কারণে সব শেষ হয়ে যায়।

বৃষ্টির পর খেলা গড়ায় কার্টল ওভারে। ১৬ ওভারে লক্ষ্য নির্ধারিত হয় ১৫১ রানে। বৃষ্টির আগে ৭ ওভারে ৬৬ রান করা বাংলাদেশের জয়ে পরের ৯ ওভারে প্রয়োজন ছিল ৮৫ রান।

কিন্তু বৃষ্টিতে আউট ফিল্ড ভিজে যাওয়ায় আস্কিং রান রেট তাড়া করে জয়ের বন্দরে নোঙর ফেলতে পারেনি বাংলাদেশ।

বিনা উইকেটে ৬৮ রান করা বাংলাদেশ এরপর ৪০ রানের ব্যবধানে ৬ উইকেট হারিয়ে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায়।

শেষ দিকে উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান ও তাসকিন আহমেদ টুকটুক করে হারের ব্যবধান কমালেও দলকে কাঙ্খিত জয় উপহার দিতে পারেননি। বাংলাদেশ থামে ১৬ ওভারে ৬ উইকেটে ১৪৫ রানে। ভারত জয় পায় মাত্র ৫ রানে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com