1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:৫১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

লিটন কেন দলে, প্রশ্ন ওয়াসিম আকরামের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ অক্টোবর, ২০২১
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ব্যাট হাতে তিনি ফর্মে নেই অনেকদিন ধরেই। তবুও লিটন দাসেই আস্থা রেখেছে টিম ম্যানেজম্যান্ট। কিন্তু শ্রীলঙ্কার বিপক্ষে হারের পর থেকে লিটন সমালোচনার তিরে বিদ্ধ হচ্ছেন আরও বেশি। ব্যাট হাতে বড় রান তো পাননি, তার উপর ছেড়েছেন দুটি সহজ ক্যাচ। এই দুটি ক্যাচই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে।

এবারের বিশ্বকাপ শুরুর আগে শ্রীলঙ্কা ও আয়ারল্যান্ডের বিপক্ষে দুই প্রস্তুতি ম্যাচে ১৬ ও ১ রান করেন লিটন। প্রথম রাউন্ডের তিন ম্যাচে যথাক্রমে ৫, ৬ ও ২৯ রান করেন তিনি। শ্রীলঙ্কার বিপক্ষে সুপার টুয়েলভের ম্যাচে করেন ১৬ বলে ১৬ রান।

এমন পারফরম্যান্সের পর তাকে নিয়ে হতাশ সবাই। লিটনকে একাদশ থেকে বাদ দেওয়ার দাবিটাও উঠেছে জোরেশোরে। পাকিস্তানের কিংবদন্তি সাবেক পেসার ওয়াসিম আকরামও বুঝতে পারছেন না, লিটন কেন একাদশে আছেন।

ওয়াসিম বলেছেন, ‘লিটন দাসকে তো প্রস্তুতি ম্যাচ থেকেই ঘুমিয়ে আছে বলে মনে হচ্ছে। কোয়ালিফাইং রাউন্ডে সে খেলেছে সেখানেও সে রান করতে পারেনি, ভালো ফিল্ডিংও সে করছে না। আমি জানি না সে দলে কেনো আছে।’

শ্রীলঙ্কার বিপক্ষে রোববার সুপার টুয়েলভের প্রথম ম্যাচ খেলতে নামে বাংলাদেশ। ১৭২ রানের লক্ষ্য দিয়ে ৮০ রানের ভেতর ৪ উইকেট তুলে নেয় টাইগাররা। ওয়াসিমও মনে করেন, ভালো খেলেছে বাংলাদেশ।

তিনি বলেন, ‘আমি মনে করি বাংলাদেশ খুব ভালো খেলেছে। শারজাহর উইকেটে তারা ১৭০ এর বেশি রান করেছে। শারজাহর উইকেট লো স্কোরিং, আইপিএলেও লো স্কোরিং হয়েছে। এরপর শ্রীলঙ্কার ৪ উইকেট ফেলেও দিয়েছিল।’

এই কিংবদন্তি আরও বলেন, ‘৮০ এর মধ্যে ৪ উইকেট ফেলে দেওবার পর আসালাঙ্কা ও রাজাপাকশে থামেনি, শট খেলে গেছে। তখন না মেরে যদি ব্লক করত তাহলে দল প্রেশারে এসে যেতো। তবে তারা দুজন তা হতে দেননি। প্রতিপক্ষের ওপর চাপ বাড়িয়েছেন, দারুণ খেলেছেন তারা।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com