1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

লামায় দুই ব্রিকফিল্ডে ৪ লক্ষ টাকা জরিমানা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৭ জানুয়ারী, ২০২৫
  • ১৬৫ বার দেখা হয়েছে

বান্দরবান প্রতিনিধি : পার্বত্য জেলার বান্দরবানের লামা উপজেলায় পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে দুই ব্রিকফিল্ড’কে ২ লক্ষ টাকা করে মোট ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তাছাড়াও পানি দিয়ে ইটভাটার চুল্লির আগুন নিবিয়ে কার্যক্রম বন্ধ করেন। মঙ্গলবার (০৭জানুয়ারি) লামা উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে এই অভিযান পরিচালনা করে। লামা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রুপায়ন দেব বলেন, লামা উপজেলার গজালিয়া ইউনিয়নের T.M.B ব্রিকস, ফাইতং ইউনিয়নের F.A.C ব্রিকস নামক ইটভাটায় অবৈধভাবে পাহাড় কাটা ও জ্বালানি কাঠ ব্যবহারের দায়ে ২ লক্ষ করে ৪ লক্ষ টাকা জরিমানা করা হয়। এই অভিযান অব্যাহত থাকবে। এ’অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন, পরিবেশ অধিদপ্তর বান্দরবান পার্বত্য জেলা পরিদর্শক মোহাম্মদ নুর উদ্দিন, লামা থানা পুলিশ ও লামা ফায়ার সার্ভিসের সদস্যগণ। পরিবেশ সুরক্ষায় পরিবেশ অধিদপ্তর, বান্দরবান পার্বত্য জেলা কার্যালয়ের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যহত থাকবে বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com