1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

লতা মঙ্গেশকরের মৃত্যুতে ভারতে ২ দিনের রাষ্ট্রীয় শোক

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ৬ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩০৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভারতীয় উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ভারতসহ গোটা বিশ্বের সঙ্গীতাঙ্গন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও ঘোষণা করা হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক। কেন্দ্রীয় সরকারের বরাতে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

৯২ বছর বয়সী কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে টুইটারে মোদি লিখেছেন, “এই শোকের কথা ভাষায় প্রকাশ করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মাঝে যে শূন্যতা তিনি রেখে গেলেন তা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির কিংবদন্তী হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।” আগামী দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তি এই গায়িকার শেষকৃত্য।

এসময় মোদি আরও জানান লতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ‘কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার প্রয়াণে আমরা রিক্ত হলাম। তার প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

কোভিডে আক্রান্ত হওয়ায় ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। প্রথম থেকেই তাকে রাখা হয়েছিল আইসিইউতে। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার সকালে মধ্য হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা।ভারতীয় উপমহাদেশের বরেণ্য কণ্ঠশিল্পী লতা মঙ্গেশকরের মৃত্যুতে শোকাহত ভারতসহ গোটা বিশ্বের সঙ্গীতাঙ্গন। সুরসম্রাজ্ঞীর প্রয়াণের খবরে শোক প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

এছাড়াও ঘোষণা করা হয়েছে দুই দিনের রাষ্ট্রীয় শোক। কেন্দ্রীয় সরকারের বরাতে এই খবর জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

৯২ বছর বয়সী কণ্ঠশিল্পীর মৃত্যুর খবরে টুইটারে মোদি লিখেছেন, “এই শোকের কথা ভাষায় প্রকাশ করতে পারব না। লতা দিদি আমাদের ছেড়ে চলে গেছেন। আমাদের মাঝে যে শূন্যতা তিনি রেখে গেলেন তা পূরণ করা যাবে না। ভবিষ্যত প্রজন্ম তাঁকে ভারতীয় সংস্কৃতির কিংবদন্তী হিসেবে মনে রাখবে। তাঁর সুরেলা কণ্ঠে মানুষকে মন্ত্রমুগ্ধ করার এক অতুলনীয় ক্ষমতা ছিল।” আগামী দুইদিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে। একইসঙ্গে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সম্পন্ন হবে কিংবদন্তি এই গায়িকার শেষকৃত্য।

এসময় মোদি আরও জানান লতার পরিবারের সঙ্গে কথা বলে তাদের সমবেদনা জানিয়েছেন তিনি। তাঁর আত্মার শান্তি কামনা করেছেন ভারতীয় প্রধানমন্ত্রী।

এদিকে সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকাহত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনি জানান, ‘কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকরের প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তার প্রয়াণে আমরা রিক্ত হলাম। তার প্রয়াণে সংগীতজগতের অপূরণীয় ক্ষতি হল। আমি লতা মঙ্গেশকরের আত্মীয়-পরিজন ও অনুরাগীদের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি।’

কোভিডে আক্রান্ত হওয়ায় ১১ জানুয়ারি মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ভর্তি করানো হয়েছিল লতা মঙ্গেশকরকে। প্রথম থেকেই তাকে রাখা হয়েছিল আইসিইউতে। হাসপাতালে দীর্ঘ লড়াইয়ের পর রোববার সকালে মধ্য হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন উপমহাদেশের সংগীতের এই প্রবীণ মহাতারকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com