1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:১২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

লঙ্কানদের হারিয়ে সেমিতে ইংল্যান্ড, অস্ট্রেলিয়ার বিদায়

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৫ নভেম্বর, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: টি-টোয়েন্টি বিশ্বকাপের মঞ্চে টিকে থাকার লড়াইয়ে শ্রীলঙ্কার বিপক্ষে কেবল জয়ই প্রয়োজন ছিল ইংল্যান্ডের। সেটি কেবল ১ রান বা ১ উইকেট হলেও কোনো সমস্যা নেই। অন্যদিকে শ্রীলঙ্কা যদি ইংলিশদের বিপক্ষে মহাগুরুত্বপূর্ণ ম্যাচে জিতে যায় তবে বিশ্বকাপের মঞ্চে টিকে যাবে স্বাগতিক অস্ট্রেলিয়া।

তবে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে শ্রীলঙ্কাকে জিততে দেয়নি ইংলিশরা। রুদ্ধশ্বাস ম্যাচে ২ বল বাকি থাকতে লঙ্কানদের ৪ উইকেটে হারিয়ে গ্রুপ ‘১’ থেকে নিউজিল্যান্ডের পাশাপাশি সেমিফাইনালে জায়গা করে নিলো জস বাটলারের দল। আর তাতে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে এবারের বিশ্বকাপে মাঠে নামা স্বাগতিক অস্ট্রেলিয়া সুপার টুয়েলভ পর্ব থেকে বিদায় নিয়েছে।

সিডনিতে এদিন টসে জিতে আগে ব্যাট করতে নেমে ৮ উইকেট হারিয়ে ১৪১ রান করে শ্রীলঙ্কা। লক্ষ্য তাড়া করতে নেমে দুই ওপেনার জস বাটলার ও অ্যালেক্স হেলসের ঝড়ে ৬ ওভারে ৭০ রান তুলে ফেলে ইংলিশরা। অধিনায়ক বাটলার ব্যক্তিগত ২৮ রানে ফিরতেই নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে ইংল্যান্ডরা।

আরেক ওপেনার অ্যালেক্স হেলসও দ্রুত ফেরেন ৩০ বলে ৭টি চার ও ১টি ছয়ে ৪২ রান করে। এরপর হ্যারি ব্রুক ও লিয়াম লিভিংস্টোন ৪ রান করে ফেরেন। মঈন আলী ফেরেন ১ রান করে। স্যাম কারেনও ৬ রানের বেশি করতে পারেনি। এমন অবস্থায় তিনে নামা বেন স্টোকস একপ্রান্তে একাই লড়াই করে ৪২ রান করে দল জিতিয়েই মাঠ ছাড়েন তিনি।

এর আগে ব্যাটিং করতে নেমে পাথুম নিশাঙ্কার ব্যাটে ভর করে ১৪১ রানের সংগ্রহ পায় লঙ্কানরা। নিশাঙ্কা ৪৫ বলে ২টি চার ও ৫টি ছয়ে করেন ৬৭ রান। এই ব্যাটসম্যান ছাড়া আর কেবল দুই ব্যাটসম্যান ডাবল ডিজিট স্পর্শ করতে পেরেছেন। এরমধ্যে ভানুকা রাজাপাকসের ব্যাট থেকে ২২ এবং কুশল মেন্ডিসের ব্যাট থেকে আসে ১৮ রান।

ইংলিশদের পক্ষে পেসার মার্ক উড মাত্র ২৬ রানের বিনিময়ে ৩ উইকেট শিকার করেন। এছাড়াও অন্য চার বোলার নেন ১টি করে উইকেট।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com