1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

লঙ্কানদের হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির আশা টিকে রইলো বাংলাদেশের

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ৬ নভেম্বর, ২০২৩
  • ১৮৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : সাকিব-শান্তর দুর্দান্ত ব্যাটিংয়ে শ্রীলঙ্কার বিপক্ষে দারুণ জয় পেয়েছে বাংলাদেশ। লঙ্কানদের দেয়া ২৮০ রানের জবাবে ব্যাট করতে নেমে ৫৩ বল বাকি থাকতেই তিন উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে টাইগাররা।

আজ সোমবার শ্রীলংকাকে হারিয়ে পয়েন্ট টেবিলের সাতে উঠে গেল সাকিবরা। পয়েন্ট টেবিলে সেরা আটে থেকে বিশ্বকাপ শেষ করতে পারলে ২০২৫ সালে পাকিস্তানে অনুষ্ঠিতব্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলতে পারবে বাংলাদেশ।

আজ আগে ব্যাট করে ২৭৯ রানে অলআউট হয় শ্রীলংকা। টার্গেট তাড়া করতে নেমে ৫৩ বল হাতে রেখে ৩ উইকেটের জয় পায় বাংলাদেশ। দলের জয়ে ৯০ রান করেন নাজমুল হোসেন শান্ত। ৮০ রান করেন সাকিব আল হাসান।

সোমবার ভারতের দিল্লির অরুন জেটলি ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে শ্রীলংকাকে প্রথমে ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। আগে ব্যাট করে চারিথ আসালাঙ্কার সেঞ্চুরিতে ভর করে ২৭৯ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে শ্রীলংকা।

দলের হয়ে ১০৫ বলে ৬টি চার আর ৫টি ছক্কার সাহায্যে সর্বোচ্চ ১০৮ রান করেন আসালাঙ্কা। এছাড়া ৪১ রান করে করেন ওপেনার পাথুম নিশাঙ্কা ও সাদিরা সামারাবিক্রমা।

২৮০ রানের টার্গেট তাড়া করতে নেমে ইনিংসের শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ। ২.১ ওভারে দলীয় ১৭ রানে বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম। তিনি ৫ বলে ৯ রানে ফেরেন।

দলীয় ৪১ রানে শ্রীলংকান তারকা পেসার মাদুশঙ্কার দারুণ এক ইয়র্কার লিটনের বুটে লাগে। আম্পায়ার মারাই এরাসমাস আউট দিতে বেশি সময় নেননি। নন স্ট্রাইকে দাঁড়িয়ে থাকা নাজমুল হোসেন শান্তর সঙ্গে কথা বলার পর রিভিও নেয়া থেকে বিরত থাকেন লিটন দাস। ২২ বলে দুই চার আর দুই ছক্কায় ২৩ রানে ফেরেন লিটন।

এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সাকিব আল হাসান। তৃতীয় উইকেটের ইতোমধ্যে তারা ১৪৯ বলে ১৬৯ রানের জুটি গড়েন। এই জুটিতেই জোড়া ফিফটি তুলে নেন। ৮০ রান করে ফিরেছেন সাকিব। ৯০ রানে ফেরেন শান্ত।

এরপর মুশফিকুর রহিম (১০), মাহমুদউল্লাহ রিয়াদ (২২), মেহেদি হাসান মিরাজ (৩) আউট হলেও তানজিদ হাসান সাকিবকে সঙ্গে নিয়ে দলকে ৫৩ বল আগেই জয়ের বন্দরে পৌঁছে দেন তাওহিদ হৃদয়। তিনি ৭ বলে ১৭ রানে অপরাজিত থাকেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com