1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ০৪ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
‎যশোরে অপহৃত নাবালিকা ৪৮ ঘণ্টার মধ্যে উদ্ধার, প্রসংশায় ভাসছে প্রশাসন 🔥 ইন্টারন্যাশনাল ফায়ারফাইটার্স ডে উপলক্ষে বিশেষ আয়োজন: দরবার গ্রহণ ও সম্মাননা প্রদান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার কঠোর অবস্থানে: স্বরাষ্ট্রমন্ত্রী বিজেপি কর্মীরা জয় শ্রী রাম বলায়, তৃণমূল ও বিজেপির মধ্যে সংঘর্ষ– ঘটনাস্থলে কেন্দ্র বাহিনী। হরমুজ প্রণালিতে উত্তেজনা: মার্কিন যুদ্ধজাহাজে ইরানের মিসাইল হামলার দাবি, অস্বীকার যুক্তরাষ্ট্রের মুখ্যমন্ত্রী হওয়ার পথে থালাপতি বিজয়, এগিয়ে ১৪৫ আসনে বিনিয়োগ বাড়াতে প্রকল্প অনুমোদন প্রক্রিয়া সহজ করার নির্দেশ প্রধানমন্ত্রীর 🗳️ ভবানীপুরে এগিয়ে মমতা, ফলাফল নিয়ে তৃণমূলের আপত্তি বন্ধ কারখানা সচলে ২০ হাজার কোটি টাকার তহবিল, স্বল্প সুদে ঋণ দেবে বাংলাদেশ ব্যাংক বৈধ দলিল, কাগজপত্রসহ ভোগদখল থাকা সত্ত্বেও ভুমিদস্যুদের নগ্ন হামলা-মামলার বিরুদ্ধে সংবাদ সম্মেলন!

লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর, মাছ না ধরেই ফিরতে হচ্ছে জেলেদের

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৮ জুলাই, ২০২১
  • ২৬৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: লঘুচাপে উত্তাল বঙ্গোপসাগর। সাগরে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে। আবহাওয়া এত খারাপ যে ৬৫ দিনের নিষেধাজ্ঞা শেষে পটুয়াখালীর শত শত ট্রলার সমুদ্রে রওয়ানা দিলেও মাছ না ধরেই ফিরতে হয়েছে উপকূলে। মাছ না ধরতে পেরে দুশ্চিন্তায় জেলেরা।

বৈরি আবহাওয়ায় কলাপাড়ার মৎস্য বন্দর আলীপুর ও মহিপুরে আশ্রয় নিয়েছে ট্রলারগুলো।

আলীপুর বন্দরে আশ্রয় নেয়া এফবি সাজ্জাত ট্রলারের মাঝি মানির বলেন, ‘২৪ জুলাই ১৫ মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ ধরতে যাই। কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হওয়ায় উপকূলে নিরাপদ আশ্রয়ে চলে আসতে হয়েছে।’

মাঝি নাসির উদ্দিন বলেন, ‘আবহাওয়া এত খারাপ যে সাগরে টিকতে না পেরে ঘাটে আশ্রয় নিয়েছি।’

আলীপুর মৎস্য বন্দরের আড়তদার আয়নাল খা বলেন, ‘দীর্ঘ ৬৫ দিনের অবরোধের পর অনেক জেলে সমুদ্রে মাছ ধরতে গিয়েছিল। কিন্তু বৈরি আবহাওয়ার কারণে তারা ফিরে এসেছে এবং অনেকে যেতেই পারেনি।’

আলীপুর মৎস্য আড়ত সমিতির সভাপতি আনসার উদ্দিন মোল্লা জানান, গত কয়েকদিন আগে মাছ ধরতে ট্রলারগুলো সাগরে যায়। কিন্তু হঠাৎ সাগর উত্তাল হওয়ায় প্রায় সহস্রাধিক ট্রলার আলীপুর মহিপুর বন্দরে আশ্রয় নিয়েছে।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com