1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪৩ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে পাওনা টাকা চাওয়ায় মারধর, নারীসহ আহত ২

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪
  • ১৪৯ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, প্রতিনিধি : লক্ষ্মীপুরের বশিকপুরে পাওনা টাকা চাওয়ায় ফাতেমা বেগম (৩৫) নামে এক নারীকে মারধর করার অভিযোগ উঠেছে। এসময় ওই নারীর বারো বছরের কন্যা সন্তান জেরিনকে মারধর ও বাড়িতে ব্যাপক ভাংচুর করা হয়েছে, দাবি ভুক্তভোগীর। এঘটনায় দত্তপাড়া পুলিশ ফাঁড়িতে একটি অভিযোগ দায়ের করেন ফাতেমা বেগম। বৃহস্পতিবার (২৪ অক্টোবর) সকালে গণমাধ্যমকর্মীদের কাছে এ তথ্য তুলে ধরেন ভুক্তভোগী ওই নারী ও তার স্বজনরা। এর আগে রোববার (২০ অক্টোবর) ওই ইউনিয়নের কাচারী বাড়িতে এঘটনা ঘটে।

আহত ফাতেমা বেগম সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের পূর্ব বশিকপুর গ্রামের কাচারী বাড়ির অহিদের স্ত্রী। অপর আহত জেরিন তার মেয়ে। অভিযুক্তরা সম্পর্কে ফাতেমা বেগমের দেবর ও দেবরের স্ত্রী।

অভিযুক্ত জহিরুল ইসলাম কাচারী বাড়ির শফিক উল্যাহর ছেলে ও নার্গিস আক্তার জহিরুল ইসলামের স্ত্রী।

আহত ফাতেমা বেগম, তার স্বামী অহিদ ও অভিযোগ থেকে জানা যায়, আহত ফাতেমার স্বামী অহিদের প্রথম স্ত্রীর কাবিনের টাকা তার ছোট ভাই জহিরের কাছে ১০ বছর পূর্বে প্রায় সাড়ে তিন লক্ষ টাকা রাখা হয়। ওই টাকা ফেরত চাইলে অহিদের ছোট ভাই জহির বাকবিতন্ডায় লিপ্ত হয়। এনিয়ে উভয় পরিবারের মাঝে ঝগড়া বিবাদ লেগেই রয়েছে। স্থানীয়ভাবে একাধিক সালিশ হলেও এর কোন সুরাহা হয়নি। ঘটনার দিন ফাতেমা বেগম তার দেবর জহিরের কাছে পাওনা টাকা চাইলে জহির ও তার স্ত্রী নার্গিস একত্রিত হয়ে ফাতেমাকে মারধর করে। এসময় ফাতেমার কন্যা সন্তান জেরিনকেও তারা মারধর করে বলে জানায় ভুক্তভোগী পরিবারটি। তবে অহিদের দাবি, এর সাথে বহিরাগত দুষ্কৃতিকারীরাও রয়েছে।

এবিষয়ে জানতে অভিযুক্তদের কারো বক্তব্য পাওয়া যায়নি।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, পুলিশ তদন্ত করে আইনগত ব্যবস্থা নিবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com