1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০১:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ বীরগঞ্জে জমি দখলের পায়তারা, হামলায় নারী-শিশুসহ আহত ৪ : এলাকায় চরম উত্তেজনা। ১৩৩ অধ্যাদেশ পর্যালোচনায় জুলাইয়ের জন-আকাঙ্ক্ষা পাবে অগ্রাধিকার: স্বরাষ্ট্রমন্ত্রী

লক্ষ্মীপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে স্থাপনা নির্মাণ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৫ অক্টোবর, ২০২৪
  • ৩৭০ বার দেখা হয়েছে

জুনায়েদ আহম্মেদ, লক্ষ্মীপুর প্রতিদিন : লক্ষ্মীপুরে উচ্চ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে মাখন চন্দ্র কর্মকার নামের এক প্রভাবশালী স্থাপনা নির্মাণের কাজ চলমান রেখেছেন। এসময় বাধা দিতে গেলে দীপংকর কর্মকার নানাভাবে হুমকি প্রদান করছে, দাবি ভুক্তভোগী অমেলেন্দু কর্মকার ও তার স্বজনদের। এর আগে অমেলেন্দু কর্মকার সুপ্রীম কোর্টের এ্যাপিলেট ডিভিশন সিভিল আপিল নং ২১২ এ আবেদন করলে উচ্চ আদালত ২০ অক্টোবর (রোববার) ৮ সপ্তাহের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। তবে আদালতের এ আদেশ পেয়েও তা অমান্য করে গভীর রাতেও স্থাপনা নির্মাণ করছে ওই প্রভাবশালী। লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের নন্দীগ্রাম কর্মকার বাড়িতে এ ঘটনা ঘটে।

অমেলেন্দু কর্মকার ও শান্তি বাবু জানান, তাদের বাড়ির মাখন চন্দ্র কর্মকার, অনিল চন্দ্র কর্মকার ও তার ছেলে দীপংকর কর্মকার জোর করে জমি দখল করে স্থাপনা নির্মাণ করছে। নিরুপায় হয়ে সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রীম কোর্টের দ্বারস্থ হলে আদালত ২০ অক্টোবর (রোববার) ৮ সপ্তাহের স্থিতিবস্থা বজায় রাখার আদেশ প্রদান করেন। আদালতের আদেশ পুলিশ দিয়ে যাওয়ার পরও তারা গভীর রাতে স্থাপনা নির্মাণের কাজ করছে। এসময় বাধা দিতে গেলে তাদেরকে নানাভাবে ভয়ভীতি দেখানোর অভিযোগ করেন ভুক্তভোগী ও তার পরিবার।

এদিকে অভিযুক্ত দীপংকর কর্মকার জানান, আদালতের নিষেধাজ্ঞা হলে আদালতের লোকজন আসার কথা। তাদের জায়গায় তারা স্থাপনা নির্মাণ করছে বলেও দাবি করেন তিনি।

চন্দ্রগঞ্জ থানার ওসি কায়সার হামিদ বলেন, আদালতের আদেশ উভয়পক্ষের কাছে দেয়া হয়েছে। উভয় পক্ষকে আদালতের আদেশ মেনে শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য বলা হয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com