1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন নির্বাচনী প্রচার ও পোস্টার ছেঁড়াকে কেন্দ্র করে- তৃণমূল ও বিজেপির মধ্যে ঝামেলা ঈদের দিনে কাঠমান্ডুতে বাংলাদেশের জুডোকারদের দারুণ সাফল্য, জোড়া স্বর্ণসহ ৩ পদক

‘লকডাউনে কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না’

অনলাইন ডেস্ক
  • আপডেট : মঙ্গলবার, ২৭ জুলাই, ২০২১
  • ৩৭০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, কারখানা খোলার বিষয়ে শিল্পপতিদের অনুরোধ রাখা যাচ্ছে না। ৫ আগস্ট পর্যন্ত লকডাউন চলবে। এর মধ্যে শিল্পকারখানা খুলবে না।

মঙ্গলবার (২৭ জুলাই) লকডাউন নিয়ে বৈঠক শেষে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন।

তিনি বলেন, ৫ আগস্টের আগে শিল্প কারখানা খুলে দিতে প্রতিনিধিরা আমাদের অনুরোধ করেছিলেন। কিন্তু আমরা সেটি গ্রহণ করতে পারিনি।

মন্ত্রী বলেন, যাদের বয়স ৫০ এর বেশি তাদের সংক্রমণের হার ৭৫ শতাংশ; অথচ এদের মধ্যে টিকা নেননি ৯০ শতাংশ। ৫০ ঊর্ধ্ব সব নাগরিককে টিকার আওতায় আনতেই হবে।

এসময় তিনি বলেন, সর্বাত্মভাবে টিকাদান কার্যক্রম শুরু করতে হবে। এ কাজের সঙ্গে সবাইকে সম্পৃক্ত করা হবে। স্থানীয় জনপ্রতিনিধি, বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী এবং ধর্মীয় নেতাদের সম্পৃক্ত থাকতে হবে।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে মাস্ক পরতেই হবে। স্বাস্থ্যবিধি মানতেই হবে। ফ্রন্টলাইনারদের পরিবারের সদস্য, যাদের বয়স ১৮ বছর, তারা সবাই টিকার আওতায় আসবে।

এসময় লকডাউন চলাকালে বিধিনিষেধগুলো কঠিনভাবে মেনে চলার সুপারিশ করা হয়। জরুরি কোনো কাজে বাড়ির বাইরে গেলে মাস্ক পরতে হবে। আইসোলেশনে ও কোয়ারেন্টাইনে যারা আছেন তাদের সব ধরনের জরুরি সহযোগিতা নিশ্চিতের সুপারিশ করা হয়েছে। এছাড়া করোনাভাইরাসের সংক্রমণ মোকাবিলায় জনসাধারণকে সচেতন করতে ক্যাম্পেইনের সুপারিশ করা হয়েছে।

বৈঠকে স্বাস্থ্য মন্ত্রণালয়সহ পুলিশ, বিজিবি, আনসার, চারটি গোয়েন্দা সংস্থার প্রধানরা উপস্থিতি ছিলেন। সঙ্গে সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনী প্রধানদের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com