1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনামঃ
প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী গুঞ্জন উড়িয়ে দিলেন রুমিন ফারহানা — এনসিপিতে যোগ দেওয়ার খবর ‘সম্পূর্ণ ভিত্তিহীন’ ইসলামাবাদে ফের মুখোমুখি যুক্তরাষ্ট্র–ইরান, যুদ্ধবিরতির আগে চুক্তির আশায় বিশ্ব দুই মাস পূর্তি আজ: বিকেলে প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলন হরমুজ প্রণালি খুলল ইরান, তবুও অবরোধ বহাল রাখার ঘোষণা ট্রাম্পের হরমুজ প্রণালি বন্ধের হুঁশিয়ারি ইরানের, যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান, আগামী বছর খরচ কমানোর আশ্বাস হজযাত্রীদের জন্য প্রধানমন্ত্রীর উপহার: আজওয়া খেজুরসহ প্রয়োজনীয় সামগ্রী পৌঁছেছে হজ অফিসে ঢাকায় হতে যাচ্ছে আন্তর্জাতিক ফাইট নাইটের আসর সংরক্ষিত নারী আসনে প্রার্থী বাছাইয়ে বিএনপির সাক্ষাৎকার সম্পন্ন

র‌্যাবের সঙ্গে অবিচার করা হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ২০ জানুয়ারী, ২০২২
  • ২৩৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: র‌্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করতে ১২টি মানবাধিকার সংগঠন যে দাবি জানিয়েছে তার প্রতিক্রিয়ায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, সরকারি এই বাহিনীর ওপর ‘অবিচার’ হচ্ছে। আজ বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জেলা প্রশাসক সম্মেলনের তৃতীয় দিনের দ্বিতীয় অধিবেশন শেষে সাংবাদিকদের এসব কথা বলনে তিনি।

আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে গত ১০ ডিসেম্বর যুক্তরাষ্ট্র ‘গুরুতর’ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে বেনজীর আহমদ এবং র‌্যাবের বর্তমান ছয় কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। এর ধারবাহিকতায় র‍্যাবকে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে ১২টি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, যা বৃহস্পতিবার হিউম্যান রাইটস ওয়াচ জানায়।

এর পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রশ্ন করলে তিনি বলেন, ‘র‌্যাব যারা তৈরি করেছেন, এখন তারাই র‌্যাবকে অপছন্দ করছেন। র‌্যাবের বিরুদ্ধে নানান ধরনের অপপ্রচার করছে।’

র‌্যাবের ‘ভালো’ কাজের কথা বলা হচ্ছে না মন্তব্য করে তিনি বলেন, ‘র‌্যাব যে মাদকের বিরুদ্ধে, ভেজাল দ্রব্য নিয়ন্ত্রণে কাজ করছে, জলদস্যু মুক্ত করছে, চরমপন্থিদের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে, তারা যে সব সময় জঙ্গি দমন করছে, সন্ত্রাস দমনের জন্য কাজ করছে, সেই কথাগুলো তারা বলছে না।’

র‌্যাবের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তারা নানান ধরনের মানবাধিকারের কথা বলে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি, এমন কোনো দেশ নাই যেখানে এনকাউন্টার বা এই ধরনের ঘটনা না ঘটে। পুলিশ বাহিনীর সামনে কেউ যদি অস্ত্র তুলে কথা বলে, পুলিশ বাহিনী তো তখন নিশ্চুপ হয়ে বসে থাকে না। তখনই এই সমস্যা ফায়ারিংয়ের ঘটনা ঘটে।’

সব দায় র‌্যাবের ওপরে বর্তানো হচ্ছে উল্লেখ করে তিনি আরও বলেন, ‘এই সমস্ত সবই যদি এলিট ফোর্স, র‌্যাবের ঘাড়ে দিয়ে দেওয়া হয়, তাহলে আমি মনে করি, তাদের প্রতি অবিচার করা হচ্ছে।’ এসময়, র‌্যাবকে নিয়ে সমালোচনা রাজনৈতিক কারণে বলে মনে করেন কি না, এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেই বিচার আপনারাই করেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com