1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৪:৫৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

রোহিত শর্মার ব্যাটে চ্যালেঞ্জিং স্কোর ভারতের

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২
  • ২৮৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচ। এই ম্যাচটা হারলেই সুপার ফোরে শেষ হবে ভারতের এশিয়া কাপ মিশন। বাঁচা-মরার এই ম্যাচে টসে হেরে আগে ব্যাট করে ভারত সংগ্রহ করেছে ৮ উইকেটে ১৭৩ রান।

ব্যাট করতে নেমে প্রথম তিন ওভারের মধ্যেই দুই উইকেট হারিয়ে ফেলে ভারত। ম্যাচের দ্বিতীয় ওভারের পঞ্চম বলে মাহেশ থেকশানার বলে এলবিডব্লু হয়ে মাত্র ৬ (৭) রান করে সাজঘরে ফিরতে হয়েছে লোকেশ রাহুলকে।

এরপর বিরাট কোহলিকে রানের খাতা খোলার আগে তৃতীয় ওভারের চতুর্থ বলে বোল্ড করেন দিলশান মাধুশাঙ্কা। মাত্র ১৩ রানে যখন ২ উইকেট হারিয়ে ফেলে ভারত, তখন দলের হাল ধরেন অধিনায়ক রোহিত শর্মা।

সূর্যকুমার যাদবকে নিয়ে জুটি বাঁধেন ৯৭ (৫৭) রানের। জুটি ভাঙার আগে রোহিত খেলে যান ৪১ বলে ৫টি চার ও ৪টি ছক্কায় ৭২ রানের দুর্দান্ত একটা ইনিংস।

দলীয় ১১০ রানের মাথায় রোহিতের বিদায়ের পর কিছুটা থেমে যায় রানের চাকা। হার্দিক পান্ডিয়া ১৭, ঋষভ পান্ত ১৭ করে ফেরার আগে যাদবকে ৩৪ (২৯) রানে ফেরান দাসুন শানাকা।

দীপক হুডাকে ৩ রানে বিদায় করেন মাধুশাঙ্কা। তবে শেষ দিকে রবিচন্দ্রন অশ্বিনের ৭ বলে ১৫ রানের ইনিংসে ভর করে চ্যালেঞ্জিং স্কোর পায় ভারত।

শ্রীলঙ্কার হয়ে ৩ উইকেট নেন দিলশান মাধুশাঙ্কা। ২টি করে উইকেট নেন চামিকা করুনারত্নে ও দাসুন শানাকা। ১টি উইকেট নেন মাহেশ থেকশানা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com