1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনামঃ
*ডিবিএইচ ফাইন্যান্স পিএলসি’র ১৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা* দাউদকান্দি উপজেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি অনুমোদন, সদস্য সচিব রোমান খন্দকার তিস্তার তীর রক্ষা প্রকল্পে লুটপাটের মহোৎসব *প্রথম প্রান্তিকে ডিবিএইচ ফাইন্যান্সের মুনাফা ২৬ শতাংশ বেড়েছে* উন্নয়নকাজের নামে রাস্তা খোঁড়াখুঁড়ির কারণে বিপর্যস্ত ঢাকা চাঁদপুর সফর ঘিরে বিএনপির তৎপরতা জোরদার, ঐক্যবদ্ধ প্রস্তুতির আহ্বান ইউজিসির কর্মশালা উদ্বোধন করলেন তারেক রহমান নবনির্বাচিত মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে ,নবান্নে গান অফ স্যালুট দিয়ে সম্বর্ধনা জানালেন বরিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি প্রবীণ সাংবাদিক ইসমাঈল হোসেন নেগাবান মন্টু ও সাংবাদিক অভির চাচার মৃত্যুতে শোক সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত  সিটি করপোরেশন ও প্রাসঙ্গিক একটি গল্প

রোববার থেকে ভালো ব্যাংক থেকে ধার নিতে পারবে দুর্বল ব্যাংক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০২৪
  • ১৫৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টির বিপরীতে তারল্য সংকটে পড়া দুর্বল ব্যাংকগুলো তুলনামূলক সবল ব্যাংক থেকে ধার পাবে। ব্যাংকগুলো আগামী রোববার থেকেই এ প্রক্রিয়া শুরু করতে পারবে।

বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বাংলাদেশ ব্যাংকের সঙ্গে চুক্তি সম্পন্ন করেছে তারল্য সংকটে থাকা পাঁচ ব্যাংক। অতিরিক্ত তারল্য থাকা কোনো ব্যাংককে রাজি করাতে পারলেই টাকা পেতে কোনো সমস্যা থাকবে না। বাংলাদেশ ব্যাংক সূত্রে এসব তথ্য জানা গেছে।

আমানত (প্লেসমেন্ট) হিসেবে দুর্বল ব্যাংকে এ অর্থ রাখবে ভালো ব্যাংক। ব্যাংকের পরিচালনা পর্ষদে সিদ্ধান্ত নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে চুক্তি করেছে পাঁচ ব্যাংক। এসব ব্যাংকের মধ্যে রয়েছে- বেসরকারি খাতের ন্যাশনাল, সোশ্যাল ইসলামী, ফার্স্ট সিকিউরিটি ইসলামী, ইউনিয়ন ও গ্লোবাল ইসলামী ব্যাংক।

চুক্তিপত্রের বিপরীতে এসব ব্যাংক নির্ধারিত মেয়াদে বিশেষ ধার পাবে। এজন্য কোনো সবল ব্যাংককে রাজি করাতে পারলেই ওই ব্যাংক কেন্দ্রীয় ব্যাংকের গ্যারান্টি সাপেক্ষে ঋণ দেবে। প্রাথমিকভাবে চুক্তি সইয়ের ব্যাপারে বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংকের সম্মতি জানিয়ে পাঁচ ব্যাংক চিঠি দেয়। কাগজপত্র জমা দিয়ে চুক্তি সম্পন্ন করে ব্যাংকগুলো।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র হুসনে আরা শিখা গগণমাধ্যমকে বলেন, পাঁচটি ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের চুক্তি হয়েছে। এখন সংশ্লিষ্ট ব্যাংকের ওপর নির্ভর করবে তারা কবে নাগাদ অর্থ নিতে পারবে। এখানে কে কত টাকা নিতে পারবে তা-ও সংশ্লিষ্ট ব্যাংক নিজেরাই ঠিক করবে।

এর আগে রাজনৈতিক হস্তক্ষেপ, অনিয়ম আর অব্যবস্থাপনার মাধ্যমে ঋণ জালিয়াতির কারণে দুর্বল হয়ে পড়া ব্যাংকগুলো কেন্দ্রীয় ব্যাংকের কাছে দ্রুত তারল্য সহায়তা দেওয়ার দাবি জানায়। বুধবার (১৮ সেপ্টেম্বর) বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি) ও বাংলাদেশ ব্যাংকের মধ্যে অনুষ্ঠিত বৈঠকে দুর্বল ব্যাংকগুলোর প্রতিনিধিরা এ সহায়তা চান। অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

অন্যদিকে প্রচলনে থাকা টাকা তথা ‘নোটস ইন সার্কুলেশন’ কমে তিন লাখ ১৪ হাজার ৫৮৩ কোটিতে নেমেছে। তবে সরকার পতনের পর কেন্দ্রীয় ব্যাংকের টাকার পরিমাণ বাড়তে বাড়তে গত ১৮ আগস্ট তিন লাখ ২২ হাজার ২৭১ কোটিতে উঠেছিল। অথাৎ কেন্দ্রীয় ব্যাংকে ফিরেছে নিট ৭ হাজার ৬৮৮ কোটি টাকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com