1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
নাগরপুরে ধানের শীষের বিজয়ী করার লক্ষ্যে ছাত্রদলের মিছিল কুমিল্লা-৪ আসনে জোটের সিদ্ধান্ত: ট্রাক প্রতীকের পক্ষে মাঠে নামছে বিএনপি পিতার কবর জিয়ারত করলেন টাঙ্গাইল–৮ আসনের স্বতন্ত্র প্রার্থী সালাউদ্দিন আলমগীর রাসেল। বীর মুক্তিযোদ্ধা মো. আফাজউদ্দিনের ইন্তেকালে রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া তারেক রহমানই হতে পারেন বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী—দ্য ডিপ্লোম্যাট ২৬ অগ্রাধিকারে জামায়াতের ইশতেহার: ন্যায়, সংস্কার ও ‘জুলাই সনদ’ বাস্তবায়নের অঙ্গীকার জাতীয় নির্বাচনে জননিরাপত্তা ও জনকল্যাণকে প্রাধান্য দিয়ে দায়িত্ব পালনের নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার মাদারীপুরে হাতপাখা প্রতীকের প্রার্থীর উঠান বৈঠক ও দোয়া মাহফিল নারীদের অসম্মান মানেই জনগণের মর্যাদার অবমাননা—বরিশালে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দীর্ঘ দুই দশক পর বরিশালে তারেক রহমান দক্ষিণাঞ্চলে বিএনপির নির্বাচনী বার্তার জোরালো উচ্চারণ

রেমিট্যান্স প্রবাহে সিপিডির প্রস্তাব নাকচ অর্থমন্ত্রীর

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ৪ আগস্ট, ২০২১
  • ২১৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, গত বছর অস্বাভাবিকভাবে রেমিট্যান্স বেশি ছিল। এ বছর তুলনামূলকভাবে এই পরিমাণ কিছুটা কমেছে। তবে এই সমস্যা কেটে যাবে। বুধবার (৪ আগস্ট) অর্থনৈতিক ক্রয় কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে মন্ত্রী এসব কথা বলেন।

আ হ ম মুস্তফা কামাল বলেন, লকডাউনের কারণে রফতানি কমেছে। সে পরিমাণে উৎপাদনও আমরা করতে পারছি না। সামনের দিনগুলোতে আমরা গ্যাপগুলো পূরণ করব। বর্তমানে করোনার বিষয়টি একমাত্র মুখ্য বিষয়। টিকাদান পুরোপুরি কাভার করাই এখন অন্যতম কাজ। এরপর সম্ভাবনার জায়গাগুলো পূরণ করতে পারব।

এদিকে করোনা মহামারির মধ্যেও অত্যাধিক রেমিট্যান্স প্রবাহ নিয়ে সংশয় তৈরি হয়েছে, উঠেছে বিভিন্ন প্রশ্ন। মহামারির মধ্যে এত বেশি রেমিট্যান্স কোথা থেকে আসছে, কীভাবে আসছে এবং ভবিষ্যতে আরও কতদিন এভাবে আসবে এসব প্রশ্ন তারমধ্যে অন্যতম বলে মনে করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি)। এজন্য রেমিট্যান্সে ২ শতাংশ প্রণোদনা নিয়ে ভাবতে বলেছে সংস্থাটি।

এ বিষয়ে প্রশ্ন করা হলে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, বৈধ পথে রেমিট্যান্স পাঠানোর ক্ষেত্রে ২ শতাংশ হারে নগদ প্রণোদনা অব্যাহত থাকবে। এই বিষয়ে কম-বেশি হবে না। আবার এটা আর বাড়ানোও হবে না।

রোহিঙ্গা নিয়ে বিশ্ব ব্যাংকের বিবৃতি প্রসঙ্গে মন্ত্রী বলেন, এই বিষয়ে আমি অবগত নই। বিশ্ব ব্যাংক মাঝে মধ্যে আমাদের পরামর্শ দেয়। বিশ্ব ব্যাংক কোনো পরামর্শ দিয়ে থাকলে সবকিছু বিবেচনা নেওয়া হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com