1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত

রেকর্ড ভেঙে অ্যান্ডারসনের ইতিহাস

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৯ আগস্ট, ২০২২
  • ৩৭১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ধারাবাহিক পারফর্ম করে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন জেমস অ্যান্ডারসন। টেস্টের আদি ফরম্যাটে পেস বোলার হিসেবে রেকর্ড সর্বোচ্চ ৬৫৮ উইকেট শিকার করেন এই ইংলিশ তারকা।

এর আগে অস্ট্রেলিয়ার সাবেক তারকা পেসার গ্লেন ম্যাকগ্রা ৫৬৩ উইকেট শিকার করে শীর্ষে ছিলেন। তবে টেস্টে রেকর্ড ৮০০ উইকেট শিকার করে শীর্ষ চূড়ায় অবস্থান করছেন শ্রীলংকার কিংবদন্তি স্পিনার মুত্তিয়া মুরালিধরন।

জেমস অ্যান্ডারসনের বয়স চল্লিশ (৪০ বছর ২০ দিন) পার হলেও বলের গতি সেই আগের মতোই আছে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লর্ডসে চলমান টেস্টে প্রোটিয়া অধিনায়ককে সাজঘরে ফিরিয়ে সবচেয়ে বেশি বয়সী ক্রিকেটার হিসেবে উইকেট শিকারের অনন্য নজির গড়েছেন অ্যান্ডারসন।

এর আগে ১৯১২ সালে ৩৯ বছর ৫২ দিন বয়সে সিডনি বার্নস সবচেয়ে বুড়ো বোলার হিসেবে উইকেট শিকার করেছিলেন। তার সেই ১১০ বছরের রেকর্ড ভাঙেন অ্যান্ডারসন।

লর্ডসে প্রথম ইনিংসে দক্ষিণ আফ্রিকার তারকা পেসার কাগিসো রাবাদা, আনরিচ নর্টজে ও মার্কু জেনসেনের গতির মুখে পড়ে ১৬৫ রানেই অলআউট স্বাগতিক ইংল্যান্ড। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন ওলি পোপ। আফ্রিকার হয়ে রাবাদা তিন আর নর্টজে ৩ উইকেট শিকার করেন। ২ উইকেট নেন জেনসেন।

জবাবে ব্যাটিংয়ে নেমে সেরেল এরউই (৭৩ ), মার্কু জেনসেন (৪৮), ডিন এলগার (৪৭) ও কেশভ মহারাজের (৪১) দুর্দান্ত ব্যাটিংয়ে ১৬১ রানের লিড নিয়ে ৩২৬ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com