1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ০৯ মে ২০২৬, ০৩:৩৮ অপরাহ্ন
শিরোনামঃ
তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি*

রেকর্ড গড়া হলো না আর্জেন্টিনার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২২ নভেম্বর, ২০২২
  • ১৮০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : ৪০ মাস পর আন্তর্জাতিক ফুটবলে প্রথম পরাজয়ের স্বাদ পেতে হলো আর্জেন্টিনাকে। সর্বশেষ ২০১৯ সালের জুলাইতে কোপা আমেরিকার মঞ্চে ব্রাজিলের বিপক্ষে পরাজয় দেখেছিল লে আলবিসেলেস্তেরা।

এরপর থেকে কোপা আমেরিকা থেকে শুরু করে ফাইনালিসিমা জয় করে টানা ৩৬ ম্যাচ অপরাজিত ছিল আর্জেন্টিনা। আর মাত্র ১ ম্যাচ জিতলে বা ড্র করলেই ইতালির টানা ৩৭ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ডে ভাগ বসাতে পারত লিওনেল স্কালোনির শিষ্যরা।

তবে ৩৭তম ম্যাচে এসে পরাজয় দেখল আর্জেন্টিনা। তাও পুঁচকে সৌদি আরবের বিপক্ষে। কাতার বিশ্বকাপের মঞ্চে।

আজ (২২ নভেম্বর) কাতারের লুসাইল স্টেডিয়ামে সৌদি আরবের কাছে অকল্পনীয় অঘটনের শিকার হয়েছে আর্জেন্টিনা। আরব দেশটির কাছে ২-১ গোলের ব্যবধানে হার দেখেছে তারা। সৌদির বিপক্ষে আর্জেন্টিনা হেরে নিজেদের অর্জন ধুলোয় মেশালো। অন্যদিকে অবশ্য বিশ্বের লাখো ভক্তের মধ্যে বিশ্বকাপটাই জমিয়ে দিলো।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com