1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ১১:১১ অপরাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

রূপগঞ্জে মানববন্ধনের পর সরকারি খাল ও খাস সম্পত্তি  দখলমুক্ত করতে  উপজেলা প্রশাসনের পরিদর্শন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২০ অক্টোবর, ২০২৫
  • ৪৫৭ বার দেখা হয়েছে

মো:ওসমান গনি ‎, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
‎নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের ১নং ওয়ার্ডের আতলাশপুর এলাকার দাগিরমার খাল দখল মুক্ত ও সরকারি সম্পত্তির উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা  উচ্ছেদ করে জনসাধারণের নির্বিগ্নে চলাচল ও শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেওয়ার দাবিতে মানববন্ধন করেছিলো শিক্ষার্থী ও এলাকাবাসী। মানববন্ধনের পর সরকারি খাল ও খাস সম্পত্তি  দখলমুক্ত করতে উপজেলা প্রশাসনের উদ্যোগে হাটাবো আতলাশপুর এলাকার সরকারি খাল ও সম্পত্তির উপর গড়ে উঠা অবৈধ স্থাপনা  পরিদর্শন করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) তারিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার মিল্টন, ভুলতা ইউনিয়ন (ভূমি) সহকারী কর্মকর্তা বিল্লাল হোসেন, ভুলতা ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম, ১নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক আব্দুল সাত্তার, রূপগঞ্জ উপজেলা যুবদল এর আহব্বায়ক কমিটির সদস্য খুরশেদ আলম, সোনার বাংলা মডেল স্কুলের প্রতিষ্ঠাতা মোঃরবিউল ইসলামসহ স্থানীয় এলাকাবাসী ও রূপগঞ্জ থানা পুলিশ।

‎উল্লেখ্য- গত ১৬ অক্টোবর বৃহস্পতিবার রূপগঞ্জ উপজেলা নির্বাহী কার্যালয়ে এ মানববন্ধন কর্মসূচি পালন করেন আতলাশপুর এলাকার সোনার বাংলা মডেল স্কুলের শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক-শিক্ষিকা ও এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা , দীর্ঘদিন ধরে কেবিসি ও পেপার টেক কোম্পানি  আতলাশপুর এলাকার দাগিরমার খাল ও সরকারি সম্পত্তি দখল রেখেছে। এতে আমাদের এলাকার জনসাধারণ জলাবদ্ধতায় ভোগছে। চলাচলের সমস্যা হচ্ছে। সরকারি সম্পত্তি দখল হওয়ায় শিক্ষার্থীরা খেলাধুলা করতে পারছে না। আমরা এলাকাবাসী প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে, প্রশাসন যেন দ্রুত সরকারি সম্পত্তি ও খাল দখল মুক্ত করে এলাকাবাসীর চলাচল, পানি নিষ্কাশন শিক্ষার্থীদের খেলার মাঠ করে দেয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com