1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

রূপগঞ্জে গ্লোব এডিবল অয়েল কারখানায় অগ্নিকান্ড ॥ বিপুল পরিমাণ ক্ষতি

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৪ বার দেখা হয়েছে

মো: রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি :  নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মুড়াপাড়া ইউনিয়নের গঙ্গানগর এলাকার আবুল খায়ের গ্রুপের মালিকানাধীন গ্লোব এডিবল অয়েল কারখানায় ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। গতকাল ২৪সেপ্টেম্বর বুধবার দুপুর পৌনে ১২টায় কারখানার সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে কাঞ্চন, ডেমরা ও সোনারগাঁও ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টায় আগুন নিয়ন্ত্রনে আনে। আগুনে কারখানার বীজ পেষণকারী বিভাগের যন্ত্রপাতি ও কাচামাল পুড়ে গেছে।
এ ব্যাপারে প্রতিষ্ঠানের প্রশাসক বিগ্রেডিয়ার(অব.) আশরাফ আলী বলেন, সয়াবিন তেল প্রক্রিয়াজাতকরণের বীজ পেষণকারী বিভাগে আগুন লাগে। আগুনে বিভিন্ন মেশিনারিজ সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষতি হয়। ক্ষতির পরিমাণ নিরুপন করা হচ্ছে।
নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ওসমান গণি বলেন, গ্লোব এডিবল অয়েল কারখানায় আগুনের সংবাদ পেয়ে মোট ৫টি ইউনিট এক ঘন্টা চেষ্টা চালিয়ে দুপুর ১টার দিকে আগুন নিয়ন্ত্রনে আনে। তবে অগ্নিকান্ডের কারন জানা যায়নি। কোন হতাহতের ঘটনা নেই৷

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com