1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

রুশ সেনাপ্রধানকে গ্রেপ্তার করেছেন পুতিন!

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ১৮ মার্চ, ২০২২
  • ২৯৪ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের নির্দেশে ইউক্রেনে টানা তিন সপ্তাহ ধরে সামরিক অভিযান চালাচ্ছে রাশিয়ার সৈন্য বাহিনী। কিন্তু এখনো উল্লেখযোগ্য সাফল্য আসেনি। উল্টো পশ্চিমা দেশগুলোর নানা নিষেধাজ্ঞায় পড়তে হয়েছে পুতিন ও তার ঘনিষ্ঠজনদের।

বৃটিশ জাতীয় দৈনিক দ্য মিররে এক প্রতিবেদন বলছে, এমন অবস্থায় ঘনিষ্ঠজনরা হাত ছাড়ছে পুতিনের। এরই মধ্যে রাশিয়ার কেন্দ্রীয় ব্যাংকের প্রধান তার পদ থেকে সরে দাঁড়িয়েছেন। আর রুশ সেনাপ্রধানকে গ্রেপ্তার করেছেন পুতিন, এমন খবরও শোনা যাচ্ছে।

জানা গেছে, রুশ সেন্ট্রাল ব্যাংকের প্রধান ৫৮ বছর বয়সী এলভিরা নাবুউল্লিনা পদত্যাগপত্র জমা দিয়েছেন। এছাড়া রাশিয়ার রোজভার্ডিয়া ইউনিটের ডেপুটি চিফ জেনারেল রোমান গ্যাভরিলভকে গ্রেপ্তার করা হয়েছে।

ইউক্রেনের ভূখণ্ডে হামলা চালানো অগ্রবাহিনীর নেতৃত্বে ছিলেন জেনারেল গ্যাভরিলভ। তাকে রাশিয়ান ফেডারেশনের ভয়ংকর ফেডারেল সিকিউরিটি সার্ভিস গ্রেপ্তার করেছে।

বুলগেরিয়ার অনুসন্ধানী সাংবাদিক ক্রিস্টো গ্রোজেভ জানিয়েছেন, গ্রেপ্তারের কারণ স্পষ্ট নয়। একটি সূত্রের বরাত দিয়ে তিনি বলেন, ‘সামরিক তথ্য ফাঁস করায় যে প্রাণহানি ঘটেছে’ সেজন্য তাকে গ্রেপ্তার করা হয়েছে। তবে অন্য দু’জন বলেছেন, ‘জ্বালানির অপচয়ের’ কারণে গ্রেপ্তার করা হয়েছে তাকে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com