1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৮:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

রুশ প্রশিক্ষণ শিবিরে ক্ষেপণাস্ত্র হামলায় ৬০ সেনা নিহত

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ২১ ফেব্রুয়ারী, ২০২৪
  • ১৯২ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: অধিকৃত পূর্ব ইউক্রেনে একটি প্রশিক্ষণ অঞ্চলে দুটি ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ার অন্তত ৬০ সেনা নিহত হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বিবিসিকে বলেছে, জ্যেষ্ঠ এক কমান্ডার আগমন ঘিরে সেনাদের সেখানে জড়ো করা হয়েছিল।

ঘটনার ভিডিও ফুটেজে দেখা গেছে, বহুজন নিহত হয়েছেন।

রাশিয়ার প্রেসিডেন্ট ও তার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর সাক্ষাতের কয়েক ঘণ্টা আগে এ হামলার ঘটনা ঘটে।

সাক্ষাৎকালে শোইগু ফ্রন্টলাইনের বেশ কয়েকটি এলাকায় রাশিয়ার সাফল্যের দাবি করেন এবং আভদিভকা শহরের নিয়ন্ত্রণ নেওয়ার কথা বলেন।

দোনেৎস্ক অঞ্চলে ট্রুডোভস্কি গ্রামের কাছে হামলার ঘটনায় রাশিয়া বা ইউক্রেন কোনো মন্তব্য করেনি।

প্রতিবেদনে বলা হয়েছে, ৩৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের সদস্যরা পূর্ব সামরিক অঞ্চলের ২৯তম সেনাবাহিনীর কমান্ডার মেজর জেনারেল ওলেগ মোইসিয়েভের আগমনের জন্য অপেক্ষা করছিলেন। ৬তম মোটরাইজড রাইফেল ব্রিগেডের ঘাঁটি সাইবেরিয়ার ট্রান্সবাইকাল অঞ্চলে।

ওই ঘটনায় বেঁচে যাওয়া এক সৈনিক ভিডিওতে বলেন, ব্রিগেডের কমান্ডাররা তাদের একটি খোলা মাঠে দাঁড় করিয়েছিলেন।

তাদের ওপর যুক্তরাষ্ট্র-নির্মিত হিমার্স উৎক্ষেপণ ব্যবস্থা থেকে মিসাইল দুটি ছোড়া হয়েছিল।

এ ভিডিওসহ অন্যান্য ভিডিওতে দেখা যায়, বহু সৈন্য মৃত অবস্থায় একটি মাঠে পড়ে আছে। যারা বেঁচে ছিলেন, তাদের অনুমান অন্তত ৬০ জন নিহত হয়েছেন।

বিবিসি ভিডিও ফুটেজগুলো যাচাইয়ে কাজ করছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com