1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ২৫ মার্চ ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান ১১ জুন জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট, প্রথমবার উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমীর খসরু স্বাধীনতা দিবসে স্মারক ডাকটিকিট উন্মোচন, আজই মন্ত্রিসভার বৈঠক এগিয়ে আনলেন প্রধানমন্ত্রী তারেক রহমান এআইয়ের দায়িত্বশীল ব্যবহারে শিক্ষা ব্যবস্থায় আমূল পরিবর্তন সম্ভব: জুবাইদা রহমান বিসিএস প্রশাসন ক্যাডারের ২৬৪ কর্মকর্তা সিনিয়র সহকারী সচিব পদে পদোন্নতি মধ্যপ্রাচ্য সংকট নিরসনে ইরানকে যুক্তরাষ্ট্রের ১৫ দফা প্রস্তাব, পাকিস্তানের মধ্যস্থতায় কূটনৈতিক তৎপরতা জোরদার ২৫ মার্চের গণহত্যা ছিল সুপরিকল্পিত হত্যাযজ্ঞ: প্রধানমন্ত্রী তারেক রহমান যাদবপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী শর্বরী মুখার্জির এলাকায় ভোট প্রচার। ইরান ইস্যুতে উত্তেজনা তুঙ্গে: ট্রাম্পের ওপর চাপ বাড়াচ্ছেন সৌদি যুবরাজ মানবপাচার মামলায় ৫ দিনের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী, আদালত প্রাঙ্গণে ময়লা পানি ও পচা ডিম নিক্ষেপ

রুশ জেনারেলদের হত্যায় গোয়েন্দা সহায়তা দিয়েছে যুক্তরাষ্ট্র : নিউইয়র্ক টাইমস

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৫ মে, ২০২২
  • ৫১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাশিয়ার সেনা ইউনিট সম্পর্কে আমেরিকা গোয়েন্দা তথ্য সরবরাহ করার কারণে ইউক্রেন বহু রুশ জেনারেলকে হত্যা করতে সক্ষম হয়েছে। এই দাবি করেছে খোদ মার্কিন গণমধ্যম নিউইয়র্ক টাইমস।

বুধবার আমেরিকার শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের বরাত দিয়ে নিউইয়র্ক টাইমস খবর দিয়েছে, রাশিয়ার সম্ভাব্য সেনা মুভমেন্টের ব্যাপারে ওয়াশিংটন ইউক্রেনকে বিস্তারিত তথ্য জানিয়েছে। এই তথ্যের মধ্যে রাশিয়ার ভ্রাম্যমাণ সামরিক সদরদপ্তরের অবস্থান সম্পর্কেও জানানো হয়। এসব তথ্য এবং ইউক্রেনের নিজস্ব গোয়েন্দা তথ্য রাশিয়ার সেনা অবস্থানে গোলন্দাজ এবং অন্যান্য হামলা চালাতে সাহায্য করে যার ফলে রাশিয়ার বহু জেনারেল নিহত হয়েছেন।

নিউইয়র্ক টাইমসের মতে, ইউক্রেনের সেনা কর্মকর্তারা বলছেন, যুদ্ধক্ষেত্রে তারা রাশিয়ার ১২ জন জেনারেলকে হত্যা করেছেন।

ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহের ব্যাপারে জানতে চাইলে পেন্টাগনের মুখপাত্র জন কিরবি বলেন, “এ ব্যাপারে আমরা বিস্তারিত কোনো তথ্য জানাবো না।” তবে তিনি ইউক্রেনকে গোয়েন্দা তথ্য সরবরাহের কথা স্বীকার করেন।

গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনে বিশেষ অভিযান শুরু করার পর থেকে মার্কিন সংস্থাগুলো গোপন এবং বাণিজ্যিক স্যাটেলাইটসহ বিভিন্ন মাধ্যমে ইউক্রেনকে তথ্য দিয়ে সহযোগিতা করছে যার কারণে তাদের অবস্থান সনাক্ত করা সহজ হয়েছে। এছাড়া আমেরিকা ইউরোপের বিভিন্ন স্থানে ইউক্রেনের সেনাদের প্রশিক্ষণ দিয়েছে। সূত্র: নিউইয়র্ক টাইমস।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com