1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
শিরোনামঃ
রেকর্ড জটিলতায় শতভাগ জমি নিয়ে বিরোধ: শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয়ের নামে দখল ও অতিরিক্ত বিক্রির অভিযোগ দেশজুড়ে সড়ক-রেল দুর্ঘটনায় হতাহতদের ঘটনায় গভীর শোক প্রকাশ প্রধানমন্ত্রীর, তদন্ত ও কঠোর ব্যবস্থার নির্দেশ দাউদকান্দি-মেঘনার জনমানুষের আস্থার ঠিকানা ড. খন্দকার মারফ হোসেন দম্পতি ওমরাহর পথে, দোয়ার হাত উঠুক সর্বত্র ঈদের টানা ৭ দিনের ছুটি শেষে মঙ্গলবার খুলছে অফিস-আদালত, ব্যাংক-বিমা ও শেয়ারবাজার ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল

রুদ্ধশ্বাস লড়াইয়ে পাকিস্তানকে হারালো ভারত

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২৩ অক্টোবর, ২০২২
  • ২৭৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : মোহাম্মদ নওয়াজের করা ১২তম ওভারে তিনটি ছক্কা হাঁকালেন হার্দিক পান্ডিয়া ও বিরাট কোহলি মিলে। এক ওভার থেকেই ২০ রান নিয়ে ঘুরে দাঁড়ায় ভারত। ১২ ওভার শেষে ভারতের সংগ্রহ ছিল ৪ উইকেটে ৭৪ রান। এরপর দ্রুত রান তুলতে থাকেন কোহলি ও হার্দিক পান্ডিয়া। তবুও জয়ের জন্য শেষ ৩ ওভারে ৪৮ রান প্রয়োজন ছিল ভারতের। শাহীন শাহর করা ১৮তম ওভার থেকে এল ১৭। হারিস রউফের ১৯তম ওভার থেকে দুই ছক্কায় ১৫ রান তুলে নেন কোহলি। এতে জয়ের জন্য শেষ ওভারে দরকার পড়ে ১৬ রান।

মোহাম্মদ নওয়াজ আসেন শেষ ওভারে বোলিং করতে। প্রথম বলেই আউট পান্ডিয়া। পরের বলে সিঙ্গেল নিলেন দিনেশ কার্তিক।

সবার চোখ তখন কোহলির দিকে। তৃতীয় বলে দৌড়ে দুই রান নিলেন কোহলি। ৩ বলে প্রয়োজন ১৩। গ্যালারিতে দুই দলের সমর্থকরাই প্রাথর্নায় লিপ্ত। চতুর্থ ডেলিভারিতে ছক্কা মেরে দিলেন কোহলি। নো বলও হলো। তিন বলে ৭। স্ট্রাইকে কোহলি। পরের ডেলিভারি ওয়াইড। ফ্রি হিট বলে কোহলি বোল্ড হলেন। কিন্তু দৌড়ে তিন রান তুলে নেন কোহলি-পান্ডিয়া। ২ বলে ২ রান। স্ট্রাইকে দিনেশ কার্তিক। পঞ্চম বলে স্টাম্পিং হয়ে গেলেন কার্তিক। শেষ বলে এক রান নিলে সুপার ওভার। দুই রান নিলে ভারতের জয়। স্ট্রাইকে রবিচন্দ্রন অশ্বিন। ওয়াইড দিয়ে দিলেন নওয়াজ। শেষ বলে চার মেরে জয় নিশ্চিত করলেন অশ্বিন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com