1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১০ মে ২০২৬, ০৪:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
কবিগুরু রবীন্দ্রনাথকে স্মরণ করে, প্রধানমন্ত্রীর উপস্থিতিতে, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী শপথ গ্ৰহন। *পরিকল্পিত বসুন্ধরাকে বিশৃঙ্খল নগরে পরিণত করার শঙ্কা* তামিলনাড়ুতে সরকার গঠনে অনিশ্চয়তা, সংখ্যাগরিষ্ঠতা প্রমাণে ব্যর্থ থালাপতি বিজয়—স্থগিত শপথ গুম-খুনের রাজনীতি থেকে বের হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান—প্রধানমন্ত্রী তারেক রহমান পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন শুভেন্দু অধিকারী ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে

রুদ্ধদ্বার বৈঠক শেষে যা বললেন বিসিবি সভাপতি

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১ আগস্ট, ২০২৩
  • ২৪৫ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: এশিয়া কাপের এবারের আসর বাকি এক মাসেরও কম সময়। কিন্তু এখনো এই মেগা আসরের প্রথমিক দল দিতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। কেননা স্কোয়াড নির্বাচন করার আগে দুই অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের খেলা নিয়ে চলছে দ্বিধা-দ্বন্দ্ব। এমন অবস্থায় আজ নির্বাচকদের সঙ্গে বৈঠকে বসেছিলেন নাজমুল হাসান পাপন।

বেক্সিমকোর ধানমন্ডির অফিসে দুপুরের পর নির্বাচকদের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন বিসিবি সভাপতি। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন এবং দুই নির্বাচক হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাকও সেখানে ছিলেন। পরবর্তীতে সেখানে যোগ দেন বিসিবির কয়েকজন পরিচালক। যদিও নির্বাচকরা আগেই বেরিয়ে যান।

পরে সভা শেষে বের হওয়ার সময় পাপন গণমাধ্যমে বলেন, ‘ইমার্জিং দল, বাংলা টাইগার্সের কী অবস্থা এসব নিয়ে আলোচনা হয়েছে। ওরকম (অধিনায়কত্ব) কোনো আলোচনাই হয়নি। ধারাবাহিকভাবে মিটিং চলছে। ’

এদিকে, এশিয়া কাপ ও বিশ্বকাপকে কেন্দ্র করে গতকাল থেকে মিরপৃুরে শুরু হয়েছে ৩২ ক্রিবেটারের ফিটনেস ক্যাম্প। প্রথম দুই দিনে ক্রিকেটারদের রক্ত ও চক্ষু পরীক্ষা এবং ইসিজির মতো কিছু মেডিকেল চেকআপ হয়েছে। কাল প্রথম দিনে ২০ ক্রিকেটারের স্ক্রিনিং হয়েছে। আজ হয়েছে ১২ ক্রিকেটারের। ৩২ জনের প্রাথমিক দল থেকে এশিয়া কাপের জন্য ২০ জনের দল বেছে নেওয়া হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com