1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ০৮ মে ২০২৬, ১১:৪১ অপরাহ্ন
শিরোনামঃ
ঈমানি চেতনায় মুখর পূর্ব শেখদী — আল-হেরা জামে মসজিদে পবিত্র এসলাহী মাহফিল অনুষ্ঠিত তামিলনাড়ুতে সরকার গঠনের পথে থালাপতি বিজয়, মুখ্যমন্ত্রী হওয়া প্রায় নিশ্চিত পশ্চিমবঙ্গের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, কাল শপথ; শেষ হলো মমতার ১৫ বছরের শাসন ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ছুটিতে শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ অবকাশ, স্কুল-কলেজে ১৬ দিন, মাদ্রাসায় ২১ দিনের ছুটি আকুকে ১৫১ কোটি ডলার পরিশোধ, রিজার্ভ ফের ৩৪ বিলিয়নের নিচে চাঁপাইনবাবগঞ্জে আইইবি’র ৭৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত *আইকনিক প্রিমিয়াম ডিজাইন নিয়ে শীঘ্রই আসছে অপো এ৬সি* ফেনীতে ইমামকে ধর্ষণ মামলায় ফাঁসানোর অভিযোগ, ডিএনএ টেস্টে বেরিয়ে এলো কিশোরীর সন্তানের আসল পিতা বড় ভাই তারেক রহমানকে সিলিংয়ে ঝুলিয়ে নির্যাতন, অনুসন্ধানে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ রাষ্ট্রের সবচেয়ে বড় সম্পদ জনগণের বিশ্বাস: প্রধানমন্ত্রী তারেক রহমান

রিয়াদ-মুশফিককে বাদ দেওয়া প্রসঙ্গে নির্বাচক রাজ্জাক

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ২৯ জুলাই, ২০২২
  • ৩১১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জিম্বাবুয়ে সফরে টি-টোয়েন্টি দলে নেই পঞ্চপাণ্ডবখ্যাত জাতীয় ক্রিকেট দলের পাঁচ তারকা ক্রিকেটারের চারজনই। বিষয়টি নিয়ে দেশের ক্রিকেটপ্রেমীদের অনেকে মনক্ষুণ্ন। তামিম ইকবালকে নিয়ে অবশ্য কোনো আলোচনা নেই।

কারণ তামিম নিজে থেকেই টি-টোয়েন্টি ফরম্যাটে খেলছেন না— এ তথ্য সবার জানা।

তবে সাকিবের ছুটি, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুশফিকুর রহিমকে টি-টোয়েন্টি দলে না রাখার বিষয়টি বিস্মিত করে দেশের ক্রিকেটপ্রেমীদের। এ নিয়ে সমালোচনাও চলছে অনেক।

মাহমুদউল্লাহ রিয়াদকে দলে না রেখে নুরুল হাসান সোহানকে টি-টোয়েন্টির অধিনায়ক করা নিয়ে চলছে জোর সমালোচনা।

যদিও বোর্ড থেকে জানানো হয়েছে, বাদ নয় বিশ্রাম দেওয়া হয়েছে সাকিব, মাহমুদউল্লাহ ও মুশফিককে। এর পরও একটা ধোঁয়াশে অবস্থা থেকেই গেছে।

বৃহস্পতিবার ‘এ’ দলের সংবাদ সম্মেলনেও এ তিন তারকার জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি দলে না থাকা প্রসঙ্গ উঠল।

সেই প্রসঙ্গে বাংলাদেশের সাবেক তারকা স্পিনার আবদুর রাজ্জাকও জানালেন সেই বিশ্রামের কথা। তবে তিনি ব্যাখ্যা দিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এ নির্বাচক বলেন, আমাদের টি-টোয়েন্টি পারফরম্যান্স খুব ভালো হচ্ছে, তা নয়। তবে আমাদের জন্য তুলনামূলক সহজ সিরিজ জিম্বাবুয়ে।

একটা নতুন ক্রিকেটারকে তো আমরা অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড সিরিজে নামিয়ে দিতে পারব না।

এ জন্য এখানে সুযোগ নেওয়া হয়েছে। তাদের (সাকিব, রিয়াদ, মুশফিক) জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে। সিনিয়রদের বিশ্রাম দিয়ে তরুণদের পারফরম্যান্স যাচাইয়ের চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com