1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০৩:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

রিকশাচালকের মেয়ে বলে তালাক, সে মেয়েই আজ ডাক্তার

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৩ এপ্রিল, ২০২২
  • ২০৭ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : জয়পুরহাট সদর উপজেলার কয়তাহার গ্রামের হতদরিদ্র রিকশাচালক গোলাম মোস্তফার মেয়ে শারমিন আক্তার সুমি। এবারের মেডিকেল ভর্তি পরীক্ষায় ৭৭ দশমিক শূন্য ৫ স্কোর নিয়ে রংপুর মেডিকেল কলেজে পড়ার সুযোগ পেয়েছেন। এই সুমির জীবনেই রয়েছে এক করুণ কাহিনী।

জানা গেছে, সুমির মা তাহমিনা বেগম গৃহিণী। দুই মেয়ের মধ্যে সুমি ছোট। তাদের পরিবারের একমাত্র কর্মক্ষম ব্যক্তি সুমির বাবা। তিনি গত ৪ বছর ধরে সিলেট শহরে রিকশা চালান। তিন শতাংশের ভিটেবাড়ি ছাড়া তাদের আর কিছুই নেই। অভাব অনটনের কারণে গত বছর বিয়ে হয় সুমির। স্বপ্ন ছিল স্বামীর ঘরে গিয়ে বাঁকি জীবন সুখে কাটাবেন। কিন্তু তা আর হয়ে ওঠেনি। তিন মাস সংসারের পর সমস্যা সৃষ্টি হয় সুমির বাবার পেশা নিয়ে। ভেঙে যায় সংসার।

বিয়ের মেহেদি মুছতে না মুছতেই তালাকনামা হাতে পেয়ে কেঁদেছিলেন সুমি। কিন্তু ভেঙে না পড়ে ঘুরে দাঁড়ানোর শপথ নেন তিনি। বাবা গোলাম মোস্তফাও প্রতিজ্ঞা করেন হাজার কষ্ট হলেও মেয়েকে উচ্চশিক্ষায় শিক্ষিত করবেন।

সুমির বাবা গোলাম মোস্তফা জানান, অনেক স্বপ্ন নিয়ে সুমিকে বিয়ে দিয়েছিলাম বড় ঘরে। কিন্তু রিকশাচালকের মেয়ে হওয়ায় তাকে গ্রহণ করেনি ছেলেপক্ষ। বিয়ের তিন মাস পর গত বছরের ১২ সেপ্টেম্বর সুমিকে তালাক দেওয়া হয়। সেদিন আল্লাহর কাছে দুই হাত তুলে কেঁদেছিলেন গোলাম মোস্তফা।

এবার সুমির বাবার সেই স্বপ্ন বাস্তবে রূপ নিতে যাচ্ছে। এরই মধ্যে সুমি রংপুর মেডিকেল কলেজে পড়াশোনার সুযোগ পেয়েছেন। তবে পড়ার খরচ নিয়ে দুশ্চিন্তার অন্ত ছিল না তাদের। এরপর অনেকে সহযোগিতার হাত বাড়ানোয় তাদের মাঝে স্বস্তি ফিরেছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com