1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ২৬ মার্চ ২০২৬, ০৩:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
দৌলতদিয়া ঘাটে বাস নদীতে, ৪ জনের মরদেহ উদ্ধার; নিখোঁজদের উদ্ধারে কাজ করছে হামজা সম্প্রীতির বন্ধনে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্যমন্ত্রীর কক্সবাজার হোটেল কক্স ইনে বিজেটিপিএফ,র সাংগঠনিক সফর ও ঈদ পুনর্মিলনী ২০২৬ স্বাধীনতা দিবসে ঢাকায় বিশেষ ট্রাফিক ব্যবস্থা, নির্দিষ্ট সড়কে চলাচলে নিষেধাজ্ঞা চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরের ভুক্তভোগীর সংবাদ সম্মেলন ফেরিতে উঠতে গিয়ে নদীতে তলিয়ে গেল যাত্রীবাহী বাস, উদ্ধার অভিযান অব্যাহত জুলাই অভ্যুত্থানের যোদ্ধাদের দায়মুক্তি দিতে সংসদে আইন আসছে: তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন মহান স্বাধীনতা দিবস উদযাপনে নিরাপত্তা জোরদার ১৮তম অ্যাটর্নি জেনারেল হিসেবে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল নিয়োগ বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদার: শিশু, শিক্ষা ও জনস্বাস্থ্য উন্নয়নে গুরুত্ব দিলেন ডা. জুবাইদা রহমান

‘রাহুল গান্ধীর জন্য জীবন দিতে পারি’

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ ফেব্রুয়ারী, ২০২২
  • ৩৭৮ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: ভাই রাহুল গান্ধীর জন্য প্রয়োজনে নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানিয়েছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধী। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ভাই-বোনের মধ্যে যে ফাটল শুরুর দাবি করেছেন, তা-ও উড়িয়ে দিয়ে প্রিয়াঙ্কা এ মন্তব্য করেন। রবিবার পাঞ্জাবে বিধানসভা নির্বাচনী প্রচারণায় অংশ নেন তিনি। খবর এনডিটিভির।

নির্বাচনের আমেজ এখন ভারতজুড়ে। দেশটির পাঁচটি রাজ্যে চলতি মাসেই বিধানসভার ভোট হচ্ছে। প্রচারণায় অংশ নিয়ে বিরোধী দলকে কথায় নাস্তানাবুদ করছেন নেতারা। রবিবার কংগ্রেসের দুই শক্তিশালী মুখ রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর বিরুদ্ধে অভিযোগ আনেন উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। বলেন, ভাইবোনের সম্পর্কে ফাটল ধরেছে। আর সে কারণেই রাজ্যের চলমান বিধানসভা ভোটে ভরাডুবি হবে কংগ্রেসের।

এদিন পাঞ্জাবে এক নির্বাচনী জনসভায় অংশ নেন প্রিয়াঙ্কা গান্ধী। পরে তাকে সাংবাদিকরা যোগীর অভিযোগের বিষয়ে প্রশ্ন করলে প্রিয়াঙ্কা জানান, তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব নেই। প্রয়োজন পড়লে দুজনই দুজনের জন্য নিজের জীবন উৎসর্গ করবেন বলে জানান তিনি। উল্টো যোগী আর বিজেপির কেন্দ্রীয় নেতাদের মধ্যে ফাটল রয়েছে বলে অভিযোগ করেন প্রিয়াঙ্কা।

উত্তর প্রদেশের চলমান বিধানসভা নির্বাচনে এখনো মুখ্যমন্ত্রী প্রার্থী ঠিক করতে পারেনি কংগ্রেস। প্রিয়াঙ্কা সেখানে দলের মুখ হয়ে প্রচারণা চালাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com