1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

রাস্তা থেকে তুলে নিয়ে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৪ এপ্রিল, ২০২২
  • ২২৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: সাতক্ষীরার শ্যামনগরে রাস্তা থেকে তুলে নিয়ে ১০ম শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে দুই বখাটে যুবকের নামে থানায় মামলা দায়ের হয়। গত মঙ্গলবার (১২ এপ্রিল) রাতে নির্যাতিতা ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে শ্যামনগর থানায় এ মামলাটি দায়ের করেন।

মামলা দায়েরের পর রাতেই স্থানীয়দের সহায়তায় শ্যামনগর উপজেলা পরিষদের সামনে থেকে পুলিশ এ মামলার প্রধান আসামি রাকেশ বাইনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত রাকেশ বাইন বুড়িগোয়ালিনী গ্রামে স্বপন বাইনের ছেলে। এ মামলার অপর পলাতক আসামি রাহুল চৌকিদার আড়পাংগাশিয়া গ্রামের নিমাই চৌকিদারের ছেলে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সনাতন ধর্মালম্বীদের চৈত্র সংক্রান্ত চড়ক পূজার অনুষ্ঠান শেষে গত রবিবার রাতে নিজ বাড়িতে ফেরার পথে বুড়িগোয়ালিনী ইউনিয়ন পরিষদ সংলগ্ন এলাকায় ওই স্কুলছাত্রীকে একা পেয়ে রাকেশ ও রাহুল তাকে জোরপূর্বক নিকটবর্তী রবীন্দ্র মিস্ত্রির বাগানে নিয়ে যায়। এরপর তারা ওই স্কুলছাত্রীকে জোরপূর্বক ধর্ষণ করে। এসময় তারা তাদের মোবাইল ফোন দিয়ে ধর্ষণের ভিডিও ধারন করে এবং কাউকে কিছু জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়। নির্যাতিতা স্কুলছাত্রী বাড়ি ফিরে ঘটনাটি তার মাকে জানায়। স্কুলছাত্রীর মা ঘটনার একদিন পর ওই দুই বখাটে যুবকের বিরুদ্ধে শ্যামনগর থানায় মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী অফিসার (এসআই) প্রদীপ কুমার জানান, ধর্ষক রাকেশকে ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ধর্ষণের কথা স্বীকার করেছে। এ মামলার অপর আসামি রাহুল চৌকিদার পলাতক থাকায় তাকে এখনও গ্রেফতার করা সম্ভব হয়নি।

শ্যামনগর থানার ওসি কাজী ওয়াহিদ মুর্শেদ বিষয়টি নিশ্চিত করে জানান, নির্যাতিতা স্কুলছাত্রীকে উদ্ধার করে ডাক্তারি পরীক্ষার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে। অপর আসামি রাহুল চৌকিদারকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com