1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা” শীর্ষক আলেচনা সভা অনুষ্ঠিত।

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ৪২৩ বার দেখা হয়েছে

বঙ্গ নিউজ বিডি প্রতিনিধি : রাষ্ট্র সংস্কারের প্রস্তাবনা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা শীর্ষক আলোচনা ও স্থানীয় সাংবাদিকের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সোমবার সকালে হেযবুত তওহীদ মাদারীপুর জেলা শাখার আয়োজনে নতুন শহর মৈত্রী মিডিয়া সাংবাদিক সংগঠন অফিসে এ আলোচনা সভার আয়োজন করে।

সভায় প্রধান অতিথির বক্তব্যে ডাঃ মাহবুব আলম মাফুজ বলেন গণমানুষের পক্ষ থেকে একটি প্রস্তাব এসেছে যে আমাদের রাষ্ট্রব্যবস্থায় একটা সংস্কার আনা প্রয়োজন আমাদের সংবিধানের সংস্কার আনা প্রয়োজন সেই সংবিধান সংস্কার প্রয়োজনের ধারাবাহিকতায় হেযবুত তওহীদের পক্ষ থেকে আমরা তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্র ব্যবস্থার প্রস্তাব দিয়েছি। এই তওহীদ ভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা রাষ্ট্র কাঠামো ও রাষ্ট্র ব্যবস্থায় সংবিধানের মূল ভিত্তি হবে এই তৌহিদ অর্থাৎ আল্লাহর হুকুম ছাড়া আর কারো হুকুম আমরা মানবো না। এই তওহীদের উপর ভিত্তি করে আমাদের রাষ্ট্র কাঠামোটা তৈরি হবে যে পরবর্তী শাসন ব্যবস্থা বিচার ব্যবস্থা আইন-কানুন সমস্ত কিছুর ভিত্তি হবে এই তওহীদ। আমরা তওহীদের উপর ভিত্তি করে বিচারব্যবস্থা সংশোধনের জন্য রাষ্ট্র ব্যবস্থার অন্যান্য যে কাঠামোগুলো আছে সমস্ত কাঠামোগুলো সংশোধনের জন্য প্রস্তাব দিয়েছি এবং সেটা আমরা বই আকারে মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এবং সবার মতামত নিচ্ছি।

এসময় হেযবুত তওহীদ মাদারীপুর জেলা সভাপতি নুরনবী মাতুব্বরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ছিলেন হেযবুত তওহীদ এর ঢাকা বিভাগীয় সভাপতি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ডাঃ মাহবুব আলম মাফুজ,বিশেষ অতিথি হেযবুত তওহীদ এর বরিশাল বিভাগীয় সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল আলম উখবা,বরিশাল অঞ্চলিক আমির রুহুল আমিন মৃধা, জেলা নারী সম্পাদক নিলুফা ইয়াসমিনসহ জেলার কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com