1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১০:৪৩ পূর্বাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে – আমিনুল হক

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১২ মে, ২০২৫
  • ১৩৯ বার দেখা হয়েছে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি’র কেন্দ্রীয় ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ঢাকা মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমিনুল হক বলেছেন, দেশের রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে দলীয়করণের বাইরে রাখতে হবে। বিএনপি জনগণের ভোটে রাষ্ট্র ক্ষমতায় এলে বাংলাদেশের সকল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে ভবিষ্যৎতে আর কখনো কোন দলীয়করণ ও রাজনীতিকরণ করা হবে না।

আজ সোমবার বিকেলে রাজধানীর মিরপুর সরকারি বাঙলা কলেজ মাঠে ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে জিয়া আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট ২০২৫ এর কাফরুল থানা বনাম রূপনগর থানার উদ্বোধনী খেলায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমিনুল হক বলেন, গত ১৭ বছরে স্বৈরাচার সরকার দেশের সকল রাষ্ট্রীয় কাঠামোর প্রতিষ্ঠানকে সর্বোচ্চ ভাবে দলীয় করণ করেছে। স্বৈরাচারের আমলে কোথাও কেউ সরকারি ও বেসরকারি চাকরির জন্য আবেদন করলে তার পরিবারের ভিতরে ডিএনএ টেস্ট করে নেয়া হতো। সেই পরিবার আওয়ামী লীগ করে কিনা। যদি কারও পরিবারে বিএনপির নাম গন্ধ থাকতো তাহলে তার চাকরি গত ১৭ বছরে হয় নাই।

অন্তবর্তীকালীন সরকার এবং নির্বাচন প্রসঙ্গে আমিনুল হক বলেন, বিএনপি যখন নির্বাচনের কথা বলে তখন অন্তবর্তী সরকারের ভিতরের একটি মহল তারা রাষ্ট্র সংষ্কার এবং স্বৈরাচারের বিচারের অজুহাতে নির্বাচনকে পিছিয়ে দেয়ার চেষ্টা করছে।

এসময় তিনি আরও বলেন, গত ১৭ বছর বিএনপি জনগণের অধিকার আদায়ের জন্য আন্দোলন সংগ্রাম করছে। এদেশের সাধারণ মানুষ ১৫ বছর ভোট দিতে পারে নাই। বাংলাদেশের মানুষ এখন ভোট দিতে চায়। মানুষ তার ভোটাধিকার ফিরে পেতে চায়, কিন্তু অন্তবর্তী সরকারের কাছে বারবার নির্বাচন চাইলেও তারা নির্বাচন দিচ্ছে না।

অন্তবর্তীকালীন সরকারকে আমিনুল হক আরও বলেন, আপনারা স্বৈরাচারের বিচারের কথা বলেন, আমরাও সহমত করছি। সবার আগে এই স্বৈরাচারের বিচার আমরা দাবি করেছি। আপনারা সংষ্কারের কথা বলেন, কিন্তু আমরা সংষ্কারের কথা বলেছি আরও দুই বছর আগে। কিন্তু আপনারা ৫ আগস্টের পরে এসে সংষ্কার এর কথা বলছেন।

বিএনপির এই কেন্দ্রীয় নেতা বলেন, বিএনপি রাজনীতি করে এদেশের সাধারণ মানুষের জন্য। জনগণের কল্যাণ করাই হচ্ছে বিএনপির রাজনীতির মূল শক্তি এবং লক্ষ্য। এদেশের জনগণকে সাথে নিয়েই আমরা সুন্দর এবং স্বচ্ছ ধারার একটি রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই।

অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটে নির্বাচিত সরকারই দেশকে পরিপূর্ণ ভাবে সংষ্কার করবে বলে আমিনুল হক তিনি তার বক্তব্যে উল্লেখ করেন।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর উত্তর বিএনপির সদস্য সচিব মোস্তফা জামান, যুগ্ম আহবায়ক এস এম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, মোঃ আকতার হোসেন, হাজী মোঃ ইউসুফ, শাহ আলম, মাহাবুব আলম মন্টু, মহানগর সদস্য আনোয়ারুজ্জামান আনোয়ার, জাহেদ পারভেজ চৌধুরী, শামীম পারভেজ, হাফিজুল হাসান শুভ্র, হাজী নাসির উদ্দীন, কাফরুল থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক আকরামুল হক আকরাম, যুগ্ম আহবায়ক সাব্বির দেওয়ান জনি, কাফরুল থানা ৪ নং ওয়ার্ড বিএনপি সভাপতি এস এম আনসার আলী, থানা আহবায়ক কমিটির সদস্য মোঃ শাহাদাত হোসেন, রূপনগর থানা বিএনপি আহবায়ক জহিরুল হক, যুগ্ম আহবায়ক ইন্জিঃ মজিবুল হক, আলী আহমেদ রাজু, শেখ হাবিবুর রহমান, খায়রুল কবির নয়ন, থানা সিনিয়র সদস্য এম আশরাফুল ইসলাম, বিএনপি নেতা হাজী মোঃ রতন মিয়া, ৭ নং ওয়ার্ড বিএনপি সভাপতি শফিকুর রহমান মামুন, মিরপুর থানা বিএনপি আহবায়ক হাজী আব্দুল মতিন, সিনিয়র যুগ্ম আহবায়ক হাজী দেলোয়ার হোসেন দুলু, মোহাম্মদপুর থানা বিএনপি যুগ্ম আহবায়ক মীর মোঃ কামাল হোসেন, গুলশান থানা বিএনপি যুগ্ম আহবায়ক আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

মোঃ জাকির হোসেন

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com