1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি

রামেক হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু

সাদুল্লাপুর প্রতিনিধি
  • আপডেট : সোমবার, ৯ আগস্ট, ২০২১
  • ৫৫৬ বার দেখা হয়েছে

সোমবার সকালে রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ১১ জনের মধ্যে রাজশাহীর পাঁচজন, নাটোরের দুইজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নওগাঁর একজন ও পাবনার দুইজন রোগী ছিলেন।

এদের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের দুইজন ও পবনার একজন মিলে মোট সাতজন রোগী করোনা পজিটিভ ছিলেন। অন্য চারজন রোগী মারা গেছেন করোনার উপসর্গ নিয়ে। ভর্তির পর নমুনা সংগ্রহের আগেই তাদের মৃত্যু হয়েছে। মৃত ১১ জনের মধ্যে সাতজন পুরুষ এবং চারজন নারী।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে এ নিয়ে চলতি আগস্ট মাসে ১৪২ জনের মৃত্যু হল। গত জুলাই মাসে মারা গেছেন ৫৩১ জন। আর জুনে মারা গেছেন ৪০৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় এই হাসপাতালে ভর্তি হয়েছেন ৪২ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪৪ জন। সোমবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৩৯৯ জন রোগী। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা সংখ্যা ৫১৩টি।

এদিকে, রবিবার রাজশাহীর দু’টি আরটি-পিসিআর ল্যাবে ৪৭৬টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে ১৩৪ জনের দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। রাজশাহী জেলায় বর্তমানে করোনা সংক্রমণের হার ২৭ দশমিক ২৫ শতাংশ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com