1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৪২ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ

রামেক হাসপাতালের করোনা ইউনিটে ১৩ জনের মৃত্যু

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ৩১ জুলাই, ২০২১
  • ৪৩১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের করোনা ইউনিটে গেল ২৪ ঘণ্টায় আরও ১৩ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টার মধ্যে তারা মারা যান। এর আগের দিনও এই হাসপাতালের করোনা ইউনিটে মারা গিয়েছিল ১৩ জন।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী শনিবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ২৪ ঘণ্টায় মারা যাওয়া ১৩ জনের মধ্যে পজিটিভ ছিলেন পাঁচজন। আর আটজন করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন। ভর্তির পর করোনার নমুনা পরীক্ষার আগেই তাদের মৃত্যু হয়েছে।

করোনা ইউনিটে মারা যাওয়া ১৩ জনের মধ্যে রাজশাহীর তিনজন, চাঁপাইনবাবগঞ্জের একজন, নাটোরের একজন, নওগাঁর তিনজন ও পাবনার পাঁচজন আছেন। মৃত ১৩ জনের মধ্যে সাতজন পুরুষ ও ছয়জন নারী। এর মধ্য ১১ থেকে ২০ বছরের মধ্যে একজনের, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে দুইজনের, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ছয়জনের এবং ৬০ বছরের ঊর্ধ্বে ৪ জনের মৃত্যু হয়েছে।

রামেক হাসপাতালের করোনা ইউনিটে চলতি জুলাই মাসে এ নিয়ে মোট ৫৩৫ জনের মৃত্যু হলো। গত জুনে মারা গেছেন ৪০৫ জন।

রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী আরও জানান, গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৩২ জন। শনিবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে ভর্তি ছিলেন ৪৩৩ জন। এর মধ্যে আইসিইউতে রয়েছেন ২০ জন। হাসপাতালে করোনা ডেডিকেটেড শয্যা ৫১৩টি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com