1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৫:১১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দিতে সাংবাদিকদের সম্মানে বিএনপির ইফতার—নির্বাচনে প্রার্থিতা ঘোষণা লতিফ ভূইয়ার মধ্যপ্রাচ্য সংকট: যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান, ‘পরাজয় স্বীকার না করলে আলোচনা নয়’—ইরান কৃষকের মুখে হাসি ছাড়া উন্নয়ন অসম্ভব: প্রধানমন্ত্রী তারেক রহমান পবিত্র ঈদ-উল-ফিতর উপলক্ষে পারবামরামপুর ইউনিয়নবাসীকে সামাদ আকন্দের শুভেচ্ছা প্রধানমন্ত্রী তারেক রহমান ‘ভালো শ্রোতা’ ও ফলাফলমুখী—বললেন বিডা চেয়ারম্যান আশিক চৌধুরী নামাজে উৎসাহিত করতে ৩১৭ শিশুকে সাইকেল উপহার ক্রীড়া প্রতিমন্ত্রীর রংপুরে জুলাই শহীদদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল স্বচ্ছতার বার্তা না দায় এড়ানো? ‘স্বপ্ন’-এ তদন্ত কমিটি গঠন নিয়ে প্রশ্ন ঈদ সামনে রেখে ঢাকায় জোরদার নিরাপত্তা, সন্দেহজনক চলাফেরায় সতর্ক থাকার আহ্বান ডিএমপি’র চাঁদ দেখা নির্ভরতায় ঈদের দিন: প্রস্তুতিতে ব্যস্ত দেশ, সিদ্ধান্তে দৃষ্টি জাতীয় কমিটির দিকে

রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৪ মে, ২০২৫
  • ১৭১ বার দেখা হয়েছে

মো : গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি : রাবি শিক্ষার্থীকে থানায় সোপর্দ । নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অরিত্র নামের এক শিক্ষার্থীকে থানায় সোপর্দ করেছে স্থানীয় ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। সোমবার (১২ মে) রাতে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে ঘটনা ঘটে।

 

এ ব্যাপারে নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মালেক জানান, ছাত্রলীগ সন্দেহে ওই ছাত্রকে তুলে এনে থানায় সোপর্দ করেছে মতিহার থানা ছাত্রদল-যুবদলের নেতাকর্মীরা। প্রাথমিকভাবে জানতে পেরেছি সে ছাত্রলীগের রাজনীতি সঙ্গে সংশ্লিষ্ট ছিল।

এখন পর্যন্ত অভিযোগ পাইনি। পেলে ব্যবস্থা নেওয়া হবে।
সিসিটিভি ফুটেজে দেখা গেছে, সোমবার (১২ মে) রাত ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে মোটরসাইকেল নিয়ে দুই শিক্ষার্থী ক্যাম্পাসে প্রবেশ করছিল। এসময় কয়েকজন এসে তাদের হঠাৎ মারধর করে এবং একজনকে তুলে নিয়ে যায়।

অরিত্র বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী।
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, প্রধান ফটক থেকে শিক্ষার্থী অপহরণের অভিযোগ পেলে সিসিটিভি ফুটেজ পর্যবেক্ষণ করা হয়। তখন কয়েকজন মিলে ওই ছাত্রকে তুলে নিতে দেখা যায়। পরে আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে জানতে পারি তাকে মতিহার থানা সোপর্দ করা হয়েছে।

তিনি আরও জানান, অরিত্রের বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সংশ্লিষ্ট থাকার অভিযোগ তুলেছেন স্থানীয় ছাত্রদল ও যুবদলের নেতাকর্মীরা। বিষয়টি সমাধানে আমরা কাজ করছি।অরিত্রের নামে কোন মামলা আছে কিনা সেটাও খতিয়ে দেখা হচ্ছে ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com