1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ২২ মার্চ ২০২৬, ০২:০১ পূর্বাহ্ন
শিরোনামঃ
দাউদকান্দি উপজেলা পরিষদ নির্বাচন: বিএনপির চেয়ারম্যান প্রার্থী নিয়ে তৃণমূলে তুমুল আলোচনা, এগিয়ে কারা? দাউদকান্দিতে ছাত্রদল নেতার ব্যতিক্রমী ঈদ আয়োজন, হাজারো মানুষের অংশগ্রহণ ঈদি-সালামির ইতিহাস, ঐতিহ্য ও ভালোবাসার ভাষা উপহারের ছোট্ট খামে লুকিয়ে থাকে ঈদের বড় আনন্দ আবারও নাতানজে হামলা, ইরানের দাবি—যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ আঘাত ইসলামে ঈদের সূচনা: মদিনা থেকে বাংলার জনজীবনে, কীভাবে ঈদ হয়ে উঠল সবচেয়ে বড় উৎসব ঈদের সকালেও তেহরানে ভয়াবহ হামলা, পাল্টা ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান যমুনায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করলেন ড. ইউনূস দাউদকান্দির প্রধান ঈদ জামাতে ড. খন্দকার মোশাররফ হোসেন, সম্প্রীতি-সংহতি ও জনসম্পৃক্ত রাজনীতির বার্তা জাতীয় ঈদগাহে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর একসঙ্গে ঈদ জামাত, ৩৫ বছর পর পুরুষ প্রধানমন্ত্রীর অংশগ্রহণ মিরপুরে ঈদের জামাতে ডা. শফিকুর রহমান, ঐক্যবদ্ধ হয়ে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান

রাবির নতুন ট্রেজারার অধ্যাপক অবাইদুর রহমান

রিপোর্টার
  • আপডেট : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
  • ২২০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) নতুন ট্রেজারার হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাববিজ্ঞান বিভাগের সাবেক অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিক।

আগামী চার বছরের জন্য ওই পদে তাকে নিয়োগ দিয়ে গতকাল মঙ্গলবার আদেশ জারি করে শিক্ষা মন্ত্রণালয়।

পূর্বের ট্রেজারারের মেয়াদ শেষ হওয়ার চার মাস পর নতুন ট্রেজারার পেল বিশ্ববিদ্যালয়টি। তিনি বিশ্ববিদ্যালয়ের ২০তম ট্রেজারার হিসেবে দায়িত্ব পালন করবেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে অধ্যাপক এ কে এম মোস্তাফিজুর রহমান আল-আরিফের মেয়াদ গত বছরের ১৬ সেপ্টেম্বর শেষ হয়। এরপর থেকে ওই পদটি ফাঁকা ছিল।

অধ্যাপক ড. মো. অবাইদুর রহমান প্রামাণিককে ট্রেজারার হিসেবে চার বছরের জন্য নিয়োগ দেওয়া হলেও রাষ্ট্রপতি চাইলে মেয়াদ শেষ হওয়ার আগেই এই নিয়োগ বাতিল করতে পারবেন বলে আদেশে বলা হয়েছে।

‘ট্রেজারার হিসেবে তিনি বিশ্ববিদ্যালয়ের সংবিধি ও আইন দ্বারা নির্ধারিত ও ভাইস চ্যান্সেলর কর্তৃক প্রদত্ত ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন।’

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com