1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
সোমবার, ২৩ মার্চ ২০২৬, ১২:০০ অপরাহ্ন
শিরোনামঃ
ঈদের দিনে আতঙ্কে সিলেটের বিএনপি নেতার পরিবার মাদক মামলায় ফেরারি পিতা-পুত্র, তদন্ত দাবি স্বজনদের জ্বালানি ঘাটতি ও নিরাপত্তাহীনতায় পেট্রোল পাম্প বন্ধের শঙ্কা, সতর্ক করল মালিক সমিতি কবি ,লেখিকা ও অনুবাদিকা- গায়ত্রী চক্রবর্তীর লেখা একটি কবিতা সত্যজিৎ রায় কে উৎসর্গ করে। মেয়ে-জামাইয়ের বাড়ি যেতে গিয়ে শেষযাত্রা, কুমিল্লার ট্রেন-বাস দুর্ঘটনায় প্রাণ গেল চৌগাছার দম্পতির ইরানের হামলায় আরাদ-দিমোনায় তীব্র আতঙ্ক, ঘর ছাড়লেন প্রায় ৩ হাজার ইসরায়েলি হাদিকে কে গুলি করেছে জানেন না ফয়সাল নেপালে বিকেএসপি জুডো দলের সাফল্যে ক্রীড়া প্রতিমন্ত্রীর অভিনন্দন। ঈদের পরদিন কমলাপুরে ঢাকামুখী যাত্রীর চাপ, তবে নেই আগের ভোগান্তি ট্রাম্পের ৪৮ ঘণ্টার আলটিমেটামের পর ইরানের ঘোষণা—‘শত্রু-সংশ্লিষ্ট’ জাহাজ ছাড়া হরমুজ উন্মুক্ত প্রহরীদের মাঝে ঈদ উপহার বিতরণ, পাশে SLUS Radio/88.88FM “গল্পের শহর” ও সাংবাদিক হাসনাত তুহিন

রাজা ও কায়ার সেঞ্চুরিতে জিম্বাবুয়ের রেকর্ড গড়া জয়

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৫ আগস্ট, ২০২২
  • ২৭৬ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক : বাংলাদেশের ছোড়া ৩০৪ রানের লক্ষ্য হেসেখেলেই পার করল জিম্বাবুয়ে। ১০ বল ও ৫ উইকেট হাতে রেখেই জয়ের বন্দরে পৌঁছে গেছে স্বাগতিকরা।

আর বিশাল লক্ষ্য পাড়ি দেওয়ার তরী কাইয়া-রাজা জুটি। বাংলাদেশি বোলারদের তুলোধোনা করে দুজনেই শতক হাঁকিয়েছেন।

গড়েছেন ৪র্থ উইকেটে সর্বোচ্চ ১৯২ রানের জুটি।

এছাড়া জিম্বাবুয়ের ওয়ানডে ইতিহাসে মাত্র দ্বিতীয় বার এক ম্যাচে দুজন শতক পাওয়ার ঘটনা ঘটল। প্রথম এমন ঘটেছিল ২০০৪ সালে, অ্যাডিলেডে ভারতের বিপক্ষে।

অথচ শুরুতে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায় স্বাগতিকরা। মোস্তাফিজ-শরিফুলের জোড়া আঘাতে টালমাটাল হয়ে পড়ে তারা। প্রথম ওভারেই ৫ম বলে অভিজ্ঞ ওপেনার রেগিস চাকাভার স্টাম্প উড়িয়ে দেন মোস্তাফিজুর রহমান।
৬ বলে ২ রান করে সাজঘরে ফেরেন জিম্বাবুয়ের অধিনায়ক।

পরের ওভারেই ঠিক ৫ম বলেই মুসাকান্দাকে সাজঘরে ফেরান পেসার শরীফুল।

৫ বলে এক বাউন্ডারিতে ৪ রান করে আউট হন মুসাকান্দা। এরপর মাঠে নেমে সাফল্যের গল্প লেখা শুরু করেন ইনোসেন্ট কাইয়া ও সিকান্দার রাজা। শরীফুল- মোস্তাফিজুর-তাসকিনদের বেশ ভালোভাবেই সামাল দিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

ক্যারিয়ারের ৫ম ম্যাচেই প্রথম সেঞ্চুরির দেখা পেলেনকাইয়া।

১১৫ বলে এক ছক্কা ও ১১ বাউন্ডারিতে তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছান তিনি।

অন্যপ্রান্তে ৮১ বলে ৮ বাউন্ডারি ও ৪ ছক্কায় তিন অংকের ঘরে পা রাখেন অভিজ্ঞ সিকান্দার রাজা। যা তার ওয়ানডে ক্যারিয়ারের ৪র্থ সেঞ্চুরি।

১২২ বলে খেলে ১১০ রানে সাজঘরে ফেরেন কাইয়া।

৪১.৫ ওভারে মোসাদ্দেকের বলে স্লগ সুইপ করতে গিয়ে ক্যাচ তুললেন কাইয়া। ফাইন লেগে দাঁড়িয়ে তা লুফে নেন শরীফুল।

কাইয়া সাজঘরের ফেরার সময় জয়ের জন্য জিম্বাবুয়ের প্রয়োজন পড়ে ৪৮ বলে ৪৯ রানের। সে পথটুকু লুক জঙ্গুয়ে ও সুম্বাকে নিয়ে পার করে দেন সিকান্দার রাজা।

মিরাজের বলে আফিফের হাতে ক্যাচ তুলে দেওয়ার আগে দুই বাউন্ডারি ও ১ ছক্কায় ১৯ বলে ২৪ রান করেছেন জঙ্গুয়ে।

১০৯ বলে ১৩৫ রানে অপরাজিত থাকেন সিকান্দার রাজা। ৮ বাউন্ডারি ও ৬ ছক্কায় এ রান করেন রাজা।

টি-টোয়েন্টি সিরিজ হারের পর ওয়ানডে সিরিজেও ১-০ ব্যবধানে এগিয়ে গেল আফ্রিকার দেশটি।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com