1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬, ১১:৫০ পূর্বাহ্ন
শিরোনামঃ
উত্তরাঞ্চলে কৃষিনির্ভর শিল্পায়নের রূপরেখা দিলেন তারেক রহমান তাঁত শিল্প পুনরুজ্জীবন, তরুণদের কর্মসংস্থান ও নারী ক্ষমতায়নে বিএনপির অঙ্গীকার জাইমা রহমানকে সামনে এনে বিএনপির নতুন রাজনৈতিক বার্তা—উত্তরাধিকার, তরুণ ভোট ও নারী নেতৃত্বের ইঙ্গিত গোয়ালমারী ইউনিয়নে ধানের শীষের পক্ষে ঘরে ঘরে গণসংযোগ, ভোটের আমেজ তুঙ্গে ইসলামী রাজনীতিতে ভাঙন স্পষ্ট: চরমোনাই পীরের বক্তব্যে নতুন মেরুকরণ দাউদকান্দির ঈদগাহ ময়দানে জামায়াত আমীরের বক্তব্য, কুমিল্লা–১ এ নির্বাচনী উত্তাপ মৃতদেহ দেখে প্রচারণা থামালেন আমিনুল হক: অনন্য মানবিক দৃষ্টান্ত। জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিপুল ভোটে বিজয়ী করার লক্ষ্যে বিএনপি নেতা মোহাম্মদ আনোয়ার হোসেইনের স্বদেশ আগমন গণভোটে ‘হ্যাঁ’-এর ডাক, ঐক্যের বার্তা ও উন্নয়নের রূপরেখা দিলেন তারেক রহমান ঢাকায় এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের তৃতীয় আন্তর্জাতিক কনফারেন্স অনুষ্ঠিত

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ

রিপোর্টার
  • আপডেট : শুক্রবার, ৩০ মে, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

মো: গোলাম কিবরিয়া রাজশাহী জেলা প্রতিনিধি :

রাজশাহী সিটিকলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল করেছে । বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) এর ইলেকট্রনিকস এন্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং-২২ (২য় বর্ষ) এর মেধাবী শিক্ষার্থী, ছাত্রদল নেতা সাফওয়ান আহমেদ ইফাজ এর উপর গুপ্ত সংগঠনের বর্বরোচিত সন্ত্রাসী হামলার প্রতিবাদে ও হামলাকারী সন্ত্রাসীদের চিন্হিত করে দ্রুত গ্রেফতারের দাবীতে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সদস্য সচিব এমদাদুল হক লিমনের নেতৃত্বে রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

এসময় উপস্থিত ছিলেন রাজশাহী সরকারি সিটি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক সাইদ হাসান রিয়াদ,যুগ্ম আহবায়ক শামাউন হক রিদয়,বিশাল রহমান,তাকাফুল ইসলাম সৈকত,এস এম সিহাব,আল মোসাদ্দেক রঙ্গন,মারুফ রহমান,মোহম্মদ আলী,সোহান ইবরে শাহিন,ওমর ফারুক,আরিয়ান সজিব,আবির,ইমন,সিয়াম,১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আননাফি খান মনসহ নেতৃবৃন্দ।

লিমন বলেন,ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল নেতা সাম্য,নর্থ সাউথ বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল নেতা পারভেজ হত্যাকান্ড এবং কুয়েটের শিক্ষার্থী ইফাজকে হামলা করে আহত করা,রাবিতে বামদলের মিছিলে শিবিরের হামলা এবং চট্রগ্রামে নারীর উপর শিবিরের হামলা এই সব ঘটনা একই সুত্রেগাথা এবং পূর্ব পরিকল্পিত।ছাত্র-জনতার আন্দোলনে সামনে থেকে যারা নেতৃত্ব দিয়েছে সেসব ছাত্রদল কর্মীদের টার্গেট করে হত্যা করা হচ্ছে কিন্তু প্রশাসন ইন্টেরিম সরকার নিরব ভূমিকা পালন করছেন।যদি সকল হত্যাকান্ড ও হামলার বিচার,প্রকৃত দোষীদের বিচারের আওতায় আনা না হয় অন্যথায় অপ্রীতিকর পরিস্থিতির দায় সরকারকেই নিতে হবে।

লিমন আরো বলেন,সকল হত্যার বিচার দ্রুত করতে হবে,ছাত্রদল ধৈর্য্যের পরিক্ষা দিচ্ছে,ধৈর্য্যের বাধ ভেঙ্গে গেলে ঐক্যবদ্ধ হয়ে ছাত্রসমাজকে সাথে নিয়ে সকল অপকর্মের সমুচিত জবাব দেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com