1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনামঃ
নিষেধাজ্ঞা মামলার মধ্যেই বাউন্ডারি নির্মাণ শ্যামগঞ্জ উচ্চ বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে আইন লঙ্ঘনের গুরুতর অভিযোগ 🔴 শাওয়ালের ছয় রোজা: রমাদানের পর ইবাদতের ধারাবাহিকতা ও ফরজ-নফলের ভারসাম্যের আহ্বান শ্রী শ্রী রামনবমী উৎসব ২০২৬ ও বর্ণাঢ্য শোভাযাত্রা তেল সরবরাহে বড় সংকটের শঙ্কা, ইরান সংঘাত দ্রুত সমাধানের আহ্বান সৌদি অর্থমন্ত্রীর ইসরায়েলের সামরিক কমান্ড সেন্টার ও পরমাণু স্থাপনায় হামলার দাবি ইরানের, যুদ্ধ ২৭তম দিনে রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ, স্বাধীনতা দিবসে প্রীতি ফুটবল ম্যাচের উদ্বোধন পঞ্চগড়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৪০ যাত্রী নিয়ে উল্টে গেল বাস ফিলিং স্টেশনে লাইনে দাঁড়িয়েই মৃত্যু, হিটস্ট্রোকে প্রাণ গেল বাইক আরোহীর দৌলতদিয়া ফেরিঘাটে বাসডুবির ঘটনায় নিহত বেড়ে ২৩ রাঙামাটিতে মাদক সম্রাট সজল দাশ সহ ৬জন আটক

রাজশাহীতে পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে ফেললেন স্ত্রী

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ৯ ডিসেম্বর, ২০২১
  • ৩৪৩ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীতে ইফতেখার আল আমিন (৩৭) নামের এক পুলিশ কর্মকর্তার গোপনাঙ্গ কেটে ফেলেছেন তার স্ত্রী। তাকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে। ওই পুলিশ কর্মকর্তার স্ত্রীকে (৩২) পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র অতিরিক্ত উপ-কমিশনার গোলাম রুহুল কুদ্দুস এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আরএমপি’র বোয়ালিয়া মডেল থানাধীন মালোপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই ইফতেখার আল আমিন মহানগরীর সাগরপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকেন। দাম্পত্য কলহের জের ধরে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টার দিকে ইফতেখার ও তার স্ত্রীর মধ্যে বাকবিতণ্ডা হয়। এ সময় ইফতেখারের গোপনাঙ্গ কেটে ফেলেন তার স্ত্রী।

বিষয়টি তাৎক্ষণিকভাবে জানতে পেরে পুলিশ সদস্যরা ইফতেখারকে রামেক হাসপাতালের জরুরি বিভাগের নিয়ে যান। তাকে দুই নম্বর ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা এসআই ইফতেখারকে দেখতে হাসপাতালে গেছেন এবং তার চিকিৎসার ব্যাপারে খোঁজ-খবর নিয়েছেন।

আরএমপির মুখপাত্র আরও জানিয়েছেন, এসআই ইফতেখারের স্ত্রীকে জিঙ্গাসাবাদ করা হচ্ছে। এ বিষয়ে আইনি পদক্ষেপ নেওয়া হবে।

রামেক হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডের দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক আহমেদ উল্লাহ জানিয়েছেন, পুলিশ কর্মকর্তা ইফতেখারের অবস্থা আশঙ্কাজনক। ধারালো অস্ত্র দিয়ে তার গোপনাঙ্গ কেটে ফেলা হয়েছে। তার গোপনাঙ্গ দুই ভাগ হয়ে গেছে। প্রচুর রক্তক্ষরণ হয়েছে। ইফতেখারকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। অস্ত্রোপচার চলছে। তাকে রক্ত দিতে হবে। তার সুস্থতার জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com