1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:০৭ অপরাহ্ন
শিরোনামঃ
ইরানে মার্কিন হামলায় শীর্ষ নেতারা টার্গেট হতে পারেন : রয়টার্স বিশেষ স্মারক ডাকটিকিট উন্মোচন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি: ‘জুলাই সনদ’ স্বয়ংক্রিয়ভাবে কার্যকর হবে, মব কালচার পরিহারের আহ্বান তেজগাঁওয়ে প্রথম কার্যদিবস: প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমান, স্বর্ণচাঁপা রোপণ ও দোয়া এবার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন চাইবেন ডা. সানসিলা জেবরিন প্রিয়াঙ্কা ভাষা শহীদদের শ্রদ্ধাঞ্জলি জানাল বিএমএসএফ *বাংলাদেশে এই প্রথম সাজেক ভ্যালি অনুপ্রাণিত ‘মাউন্টেন ফরেস্ট ডিজাইন’ নিয়ে আসছে অপো এ৬এস প্রো* বরই–ফুলকপিতে মন্ত্রীকে ব্যতিক্রমী বরণ: কুমিল্লার মাঠে কৃষিবান্ধব বার্তা অমর একুশে কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধার ঢল একুশের প্রথম প্রহরে দাউদকান্দি শহীদ মিনারে ড. খন্দকার মারুফ হোসেনের শ্রদ্ধাঞ্জলি

রাজশাহীতে আরও এক নকল প্রসাধনী কারখানার সন্ধান

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ২৬ ডিসেম্বর, ২০২২
  • ২৪১ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজশাহীর পুঠিয়া উপজেলায় আরও একটি নকল প্রসাধনী সামগ্রী তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। রবিবার (২৫ ডিসেম্বর) রাতে পুঠিয়ার বালিয়াঘাটি গ্রামের এক বাড়িতে গড়ে তোলা এই নকল প্রসাধনী তৈরির কারখানায় অভিযান চালায় পুলিশ।

এসময় নকল প্রসাধনী তৈরির বিপুল পরিমাণ উপকরণ জব্দ করা হয়। গ্রেফতার করা হয় কারখানার মালিককে। গ্রেফয়তার ব্যক্তির নাম মমিনুল ইসলাম (২৯)। রাজশাহীর দুর্গাপুর উপজেলার জয়কৃষ্ণপুর গ্রামের বাসিন্দা তিনি। জেলা পুলিশের মুখপাত্র ইফতেখায়ের আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, কারখানাটিতে লতা হারবালসহ বিভিন্ন কোম্পানির নাম ব্যবহার করে নকল প্রসাধনী তৈরি করা হতো। খবর পেয়ে জেলা ডিবি পুলিশের একটি দল অভিযান চালায়। অভিযানে কারখানা থেকে প্রসাধনী সামগ্রী তৈরির মেশিন, বিভিন্ন ধরনের রাসায়নিক, বিপুল পরিমাণ ক্রীম, বিভিন্ন কোম্পানির নকল খালি মোড়ক, খালি কাগজের প্যাকেট ও ক্রিম তৈরিতে ব্যবহৃত বিভিন্ন ক্ষতিকারক উপকরণ জব্দ করা হয়েছে।

তিনি আরও জানান, এসময় মালিক মমিনুলকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি পুলিশকে জানান- দীর্ঘদিন ধরেই নকল প্রসাধনী সামগ্রী প্রস্তুত করে আসছিলেন তিনি। এসব নকল প্রসাধনী দেশের বিভিন্ন জায়গায় বাজারজাত করা হতো। এভাবে তিনি ক্রেতাদের প্রতারিত করছিলেন। এ ব্যাপারে তার বিরুদ্ধে পুঠিয়া থানায় বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা করা হয়েছে।

উল্লেখ্য, পুঠিয়া উপজেলার বিভিন্ন এলাকায় মাঝে মাঝেই নকল প্রসাধনী তৈরির কারখানার সন্ধান মেলে। পুলিশ এসব কারখানায় অভিযানও চালায়। কিন্তু তারপরেও উৎপাদন বন্ধ হয় না।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com