1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

রাজবাড়ীতে প্রতিদিনের বাংলাদেশ প্রতিনিধির উপর হামলা

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ১২ আগস্ট, ২০২৫
  • ১৩২ বার দেখা হয়েছে

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী :  দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানের উপর হামলা চালিয়েছে দুবৃত্তরা।
সোমবার দিবাগত রাত সোয়া ১০টার দিকে কাজ শেষে বাসায় ফেরার পথে বিনোদপুর বাসার সামনে রিকসা থেকে নামার পর মোটরসাইকেল যোগে অজ্ঞাতনামা ২জন দুবৃত্ত এসে পিছন থেকে মাথায় আঘাত করে দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা প্রদান করে।
দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহান বলেন, পেশাগত দায়িদ্ব পালন শেষে বাসায় ফেরার পথে ২নং রেল গেইট পার হয়ে বাসার সামনে রিকসা থেকে নেমে দাড়াই। হঠাৎ করেই মোটরসাইকেল যোগে ২জন দুবৃত্ত এসে পিছন থেকে আঘাত করে পালিয়ে যায়। তাৎক্ষনিক লোকজন উদ্ধার করে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করে। এখন বাসায় বিশ্রামে আছি। সুস্থ হয়ে আইনগত পদক্ষেপ নিবো।
তিনি আরও বলেন, রাজবাড়ীর আলোচিত কয়েকটি বিষয় নিয়ে প্রতিদিনের বাংলাদেশ পত্রিকায় সংবাদ প্রকাশ করেছি। এ কারণে হামলা হতে পারে বলে ধারণা করছি। তবে আরও খোঁজখবর নিয়ে মামলা দায়ের করবো।
এদিকে, দৈনিক প্রতিদিনের বাংলাদেশ পত্রিকার রাজবাড়ী জেলা প্রতিনিধি মোঃ শাখাওয়াত হোসেন সোহানে উপর আতর্কিত হামলার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকরা। হামলাকারীদের দ্রুত সনাক্ত করে আইনের আওতায় আনার দাবী জানিয়েছেন।

মোঃ জাহিদুর রহিম মোল্লা বালিয়াকান্দি রাজবাড়ী

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com