1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
হরমুজ প্রণালীতে গুলি: ইরানের রাষ্ট্রদূতকে তলব ভারতের, বাড়ছে আঞ্চলিক উত্তেজনা জ্বালানি তেলের দাম বাড়ল: অকটেন ১৪০, পেট্রোল ১৩৫ টাকা এনসিপির সহযোগী সংগঠন ‘জাতীয় নারীশক্তি’র ৫৩ সদস্যের কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠন কুমিল্লায় ওয়াসা গঠনের পথে অগ্রগতি—রাজনৈতিক উদ্যোগে পানি ব্যবস্থাপনায় নতুন দিগন্ত পাঁচলাইশে গাড়ি চুরি,চোরসহ গাড়ি উদ্ধার। ইউরোপের সুরক্ষায় বড় দায়িত্ব পেল পর্তুগাল: ১০৭ কোটি ইউরোর বিশাল প্রতিরক্ষা প্রজেক্টে যোগদান রুকাইয়া জাহান চমকের রাজনীতিতে আনুষ্ঠানিক যাত্রা, বিএনপির মনোনয়ন দৌড়ে আশাবাদী উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমান, শ্রেষ্ঠদের হাতে পুরস্কার প্রদান দীর্ঘ বিরতির পর সাক্ষাৎ: প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে উচ্ছ্বসিত বঙ্গবীর কাদের সিদ্দিকী প্রবীণ সাংবাদিকদের জন্য অবসর ভাতা চালুর উদ্যোগ সরকারের: তথ্যমন্ত্রী

রাজধানীতে বৃষ্টি, ঈদযাত্রায় ভোগান্তিতে ঘরমুখো মানুষ

রিপোর্টার
  • আপডেট : বৃহস্পতিবার, ১৩ জুন, ২০২৪
  • ১৪০ বার দেখা হয়েছে

বঙ্গনিউজবিডি ডেস্ক: রাজধানীতে গরম যেন কাটছিল না। অবশেষে স্বস্তির বৃষ্টিতে ভিজল ঢাকা। এদিকে পবিত্র ঈদুল আজহার আগে আজ ছিল শেষ কর্মদিবস। তাই ভোগান্তিতে পড়েছেন ঈদুল আজহা ঘিরে ঘরে ফেরা মানুষ।

বৃহস্পতিবার (১৩ জুন) বৃষ্টির কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় দীর্ঘ যানজটের দেখা মেলে।

রাজধানীতে বিকেলে হঠাৎ অন্ধকার হয়ে বৃষ্টি পড়তে শুরু করে। আগাম প্রস্তুতি না থাকায় অনেকে ভিজে যান। বৃষ্টির কারণে অনেকে আবার বাস টার্মিনাল পর্যন্ত যেতেও পারছেন না। অনেকে আবার অনেক কষ্টে টার্মিনালে এসে ছাউনির নিচে অবস্থান নিচ্ছেন।

এদিকে পরিবার নিয়ে ঈদ করতে বরিশাল যাবেন জলিল খাঁ। তিনি বলেন, আজ থেকে ঈদের ছুটি পেয়েছি। বৃষ্টি নেই বলে এসেছিলাম কিন্তু বৃষ্টির কারণে গাড়ি তো পাচ্ছি না। সব ওলট-পালট করে দিচ্ছে।

বৃষ্টির কারণে বাস টার্মিনালগুলোতেও কাদা-পানির জন্য মানুষের চলাচলে বিঘ্ন হচ্ছে। অনেকের সঙ্গে থাকা ব্যাগ যেন না ভেজে তা বিভিন্নভাবে ঢেকে নেওয়ার চেষ্টা করছেন। বৃষ্টিতে অনেকের সেই চেষ্টা বিফলেও যাচ্ছে।

রাজধানীর সায়েদাবাদ, কমলাপুর, যাত্রাবাড়ী, ধোলাইপাড় এলাকা ঘুরে দেখা গেছে, শেষ কর্মদিবসের পর বিকেলে বাস টার্মিনালে ভিড় ঘরমুখো যাত্রীদের। রাজধানীর তীব্র যানজটের ভোগান্তি শেষ হতে না হতেই হঠাৎ নামলো ঝুম বৃষ্টি। এতে স্বস্তির বদলে বিপাকে পড়েছেন ঈদে বাড়ি ফেরা যাত্রীরা।

সরকারি ছুটির তালিকা অনুযায়ী, কোরবানির ঈদের ছুটি শুরু হবে ঈদের আগের দিন অর্থাৎ ১৬ জুন (রোববার) থেকে। যা চলবে ১৮ জুন (মঙ্গলবার) পর্যন্ত। এর আগে ১৪ ও ১৫ জুন (শুক্র ও শনিবার) সাপ্তাহিক ছুটি। সে হিসাবে মোট পাঁচ দিনের ছুটি মিলছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com