1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
শনিবার, ১৬ মে ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার আর নেই গোপন সফর ফাঁস: নেতানিয়াহুর ওপর ক্ষুব্ধ আমিরাত কোরবানির গুরুত্ব ও ফজিলত! হাফিজ মাছুম আহমদ দুধরচকী সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি নির্বাচন ২০২৬-২৭ সভাপতি খোকন, সম্পাদক মোহাম্মদ আলী; ১৪ পদের মধ্যে ১৩টিতে বিএনপি প্যানেলের জয় সম্মিলিত সাংবাদিক পরিষদের নির্বাচন সম্পন্ন: নেতৃত্বে মজনু-আবিদ, সদস্য নির্বাচিত রঞ্জন লোদ রাজু উন্নয়ন প্রকল্প দ্রুত ও সাশ্রয়ীভাবে বাস্তবায়নের নির্দেশ মির্জা ফখরুলের *ঈদুল আজহার আনন্দ বাড়াতে অপো এ৬কের নতুন ভেরিয়েন্ট বাজারে এনেছে অপো* ঢাকার যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে উচ্চপর্যায়ের বৈঠক মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে গণমাধ্যমকর্মীদের সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত ঈদুল আজহা উপলক্ষে ২৫–৩১ মে টানা ছুটি, ২৩ ও ২৪ মে খোলা থাকবে অফিস

রাজউক-এর ‘ভবন সংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫
  • ১৯২ বার দেখা হয়েছে

মঈন মাহমুদ : আজ হোটেল প্যানপ্যাসিফিক সোনারগাঁও, ঢাকায় জাইকার সহায়তায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) কর্তৃক বাস্তবায়নাধীন Improvement of Design and Construction Quality for Resilience of Private Buildings (DCQR) শীর্ষক প্রকল্পের ‘ভবন সংক্রান্ত দুর্যোগের (ভূমিকম্প ও অগ্নি) ঝুঁকি প্রশমনে জনসচেতনতা বৃদ্ধি’ বিষয়ক একটি সেমিনার অনুষ্ঠিত হয়। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোঃ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে দিনব্যাপী অনুষ্ঠিত এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব মোঃ নজরুল ইসলাম। সেমিনারে রাজউক ও IEB এর মাঝে DCQR প্রকল্প বিষয়ক একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।

সেমিনারের স্বাগত বক্তব্যে রাজউক-এর সদস্য (উন্নয়ন নিয়ন্ত্রণ) ও প্রকল্প পরিচালক (DCQR) মোহাঃ হারুন-অর-রশীদ বলেন, “গত কয়েক বছরে রাজধানী ঢাকার বিভিন্ন জায়গায় বেশ কয়েকটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে যাতে হতাহতের সংখ্যা অনেক। এর ঝুঁকি কমাতে এবং পরবর্তী প্রজন্মের জন্য একটি নিরাপদ বাসস্থান রেখে যেতে আমাদের আইন মেনে নির্মাণ কাজ পরিচালনা করতে হবে। রাজউক থেকে ভূমিকম্প ও ঝুঁকি প্রশমনে সকল স্তরের কর্মকর্তা কর্মচারীদের জন্য প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। খুব শীঘ্রই আরও ৬০০ জনকে প্রশিক্ষণের আওতায় আনা হবে।”
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা আদিলুর রহমান খান বলেন, শুধু আইনের প্রয়োগের মাধ্যমে না। এর বাহিরেও যেন প্রকৌশলী দের দক্ষতা বাড়ে সে লক্ষ্যে কাজ চালিয়ে যেতে হবে। এ লক্ষ্যে জাইকা সহ অন্যান্য উন্নয়ন সহযোগীদের সাথে আমরা একযোগে কাজ করছি। আমরা চাই ভবিষ্যতের শহর হবে নিরাপদ, পরিবেশ বান্ধব ও দুর্যোগ সহনশীল এবং তা নিশ্চিতকরণে সরকারি ভাবে পদক্ষেপ নেওয়া হচ্ছে।”
এসময় বিশেষ অতিথির বক্তব্যে মাসচিব মোঃ নজরুল ইসলাম বলেন, “অনেকক্ষেত্রে আইন অমান্য করা আমাদের অভ্যাস হয়ে গেছে। সেক্ষেত্রে আমাদের প্রতিনিধিরাও অনেক সময় সঠিক সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে অসহায় হয়ে যায়। জুলাই আন্দোলনের মাধ্যমে আমরা একটি সুন্দর কর্মপরিবেশ পেয়েছি। এই পরিবেশকে কাজে লাগিয়ে যদি আমরা একটি পরিবর্তন আনতে চাই তাহলে আমাদের নিজেদের মাঝে সচেতনতা বাড়াতে হবে।”
সভাপতির বক্তব্যে রাজউক চেয়ারম্যান বলেন, “একটা ভুল ধারণা আছে যে ড্যাপ পরিবর্তন না করার কারণে নির্মাণ কাজ থেমে আছে, বাস্তবে তা নয়। আমরা রাজউক থেকে প্রতিনিয়ত নিয়ম মেনে নির্মাণ অনুমোদন দিচ্ছি। নকশা অনুযায়ী সরেজমিনে যতটুকু রাস্তা আছে তা মেনেই আমরা নির্মাণ অনুমোদন দিব এর বাহিরে না। সামান্য লাভের আশায় আইন ভঙ্গ করে ভবন নির্মাণ করলে পরিশেষে আপনাদেরকেই তার ফল ভোগ করতে হবে। কেননা রাস্তার জায়গা ছেড়ে বাড়ি না করলে ফায়ার সার্ভিস ঢুকতে পারবে না। বড় দূর্ঘটনার শিকার হতে হবে সাধারণ মানুষকে। এ বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির জন্য আমরা কাজ করছি।”
সেমিনারে জাইকার বাংলাদেশ প্রধান ইচিগুচি তামোহিদো এর অনুপস্থিতিতে তার পক্ষে বক্তব্য রাখেন মিউরা মারি।
অনুষ্ঠানে DCQR প্রকল্পের সারসংক্ষেপ তুলে ধরেন রাজউক-এর পরিচালক (উন্নয়ন নিয়ন্ত্রণ) মনিরুল হক। এছাড়াও ভূমিকম্প ও অগ্নি ঝুঁকি হ্রাস বিষয়ক একটি উপস্থাপনা তুলে ধরেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রাকিব আহসান। এসময় DCQR প্রকল্পের রূপরেখা উপস্থাপন করেন জাইকার প্রতিনিধি কবুতা।
অংশগ্রহণমূলক কর্মশালার মধ্যে দিয়ে সকল অংশীজনদের সাথে নিয়ে একটি সফল সেমিনার আয়োজনে আয়োজকগণসহ উপস্থিত সকলেই সন্তুষ্ট এবং সচেতনতা বৃদ্ধিতে কাজ করার লক্ষ্যে একমত হোন।
সেমিনারে আরও উপস্থিত ছিলেন সরকারি ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিকবৃন্দসহ প্রকল্প সংশ্লিষ্ট রাজউক-এর কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com