1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রাঙামাটির পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুলে প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান সম্পন্ন

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ১২ জানুয়ারী, ২০২৫
  • ৩৯৯ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি জেলা প্রতিনিধি : রাঙামাটি কাউখালীর বেতবু‌নিয়ায় পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টার(পিএস‌টিএস) এ ১৬তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান

সম্পুর্ণ হয়েছে।
আজ র‌বিবার সকালে কাউখালী উপজেলার বেতবু‌নিয়ায় পু‌লিশ স্পেশাল ট্রেনিং সেন্টারে(পিএস‌টিএস) অনুষ্ঠিত হয়।
পুলিশ স্পেশাল ট্রেনিং স্কুল (পিএসটিএস), কমান্ড্যান্ট অতিরিক্ত ডিআইজি. ড,মোঃ আব্দুস সোবহান এর সভাপ‌তি‌ত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন,নৌ পু‌লি‌শের অতিরিক্ত আইজিপি কুসুম দেওয়ান।

এ সময় অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ পুলিশের ঢাকা রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুসলিম, বন ও পরিবেশ মন্ত্রণালয় অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মাহমুদ হাসান,সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার মোঃ হুমায়ুন কবির,চট্টগ্রাম মেট্রো পুলিশের (সিআইডি) পুলিশ সুপার মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক নাসরিন সুলতানাসহ পিএসটিএস, বেতবুনিয়া, রাঙামাটি এবং বিভিন্ন প্রশাসনের কমর্কতা, বীরমুক্তিযুদ্ধাগণ,
টিআরসিদের অভিভাবক, আত্নীয় স্বজনরা উপস্থিত ছিলেন।

সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে প্রধান অতিথি
প্রশিক্ষণার্থীদের হাতে সনদপত্র তুলে দেন।

এসময় প্রধান অতিথি ,নৌ পু‌লি‌শের অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেল কুসুম দেওয়ান বলেন,আমাদের মূল কাজ হচ্ছে মানুষকে সেবা দেয়া। এদেশের মানুষের জন্য ইতিবাচক কাজ করে পুলিশের ভাবমূর্তি অনন্য উচ্চতায় নিয়ে যেতে হবে। সব কষ্ট ভুলে গিয়ে দেশের মানুষের জন্য কাজ করতে হবে।নিজেদের ও পুলিশ বাহিনীর স্বার্থে যার যার দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে। প্রত্যাশা থাকবে আমরা যেন একসাথে কাজ করে পুলিশবাহিনীকে আরও আধুনিক, গতিশীল ও জনগণের আস্থার জায়গায় পরিণত করতে পারি।

১৬ তম ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি)ব্যাচের প্রশিক্ষণে সর্বমোট ৩৬৫ জন প্রশিক্ষণাথী প্রশিক্ষণ গ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com