1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপন

রিপোর্টার
  • আপডেট : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪৫ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : রাঙামাটিতে বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব পর্যটন দিবস। শনিবার (২৭ সেপ্টেম্বর) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে আয়োজন করা হয় নানা কর্মসূচি।
দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা, বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সম্মাননা প্রদান। সকালে পর্যটন কমপ্লেক্স থেকে ম্যারাথন দৌঁড় প্রতিযোগিতা শুরু হয়ে জিমনেশিয়াম পর্যন্ত যায়। পরে জিমনেশিয়াম থেকে একটি র‍্যালি বের হয়ে জেলা পরিষদ কার্যালয়ে এসে শেষ হয়।
পরবর্তীতে জেলা পরিষদের এনেক্স ভবনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেব প্রসাদ দেওয়ান। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য মোঃ হাবীব আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি সদর সেনা জোনের বিদায়ী জোন কমান্ডার লে. কর্নেল মোঃ জুনাইদ উদ্দিন শাহ চৌধুরী, নবাগত জোন কমান্ডার লে. কর্নেল মোঃ একরামুল রাহাত, ট্যুরিস্ট পুলিশ রাঙামাটি রিজিয়নের পুলিশ সুপার খায়রুল আমিন প্রমুখ।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন প্রবীণ শিক্ষাবিদ নীরুপা দেওয়ান, রাঙামাটি প্রেসক্লাব সভাপতি আনোয়ার আল হক, পার্বত্য জেলা পরিষদের সদস্য প্রতুল চন্দ্র দেওয়ান, নাইপ্রু মারমা ও বৈশালী চাকমা।
স্বাগত বক্তব্য দেন রাঙামাটি পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা।
আলোচনা সভা শেষে সেরা রিসোর্ট হিসেবে রাঙ্গাদ্বীপ এবং সেরা কনটেন্ট ক্রিয়েটর হিসেবে আল আমিন সাজিদকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়াও মাসব্যাপী ট্যুর গাইড প্রশিক্ষণে অংশগ্রহণকারী প্রশিক্ষণার্থী ও ম্যারাথন প্রতিযোগিতার বিজয়ীদের পুরস্কৃত করা হয়।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com