1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:১৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মির্জা আব্বাস শঙ্কামুক্ত, ঈদুল আজহার আগেই দেশে ফেরার সম্ভাবনা যুক্তরাষ্ট্র–ইরান সংঘাত থামাতে ১৪ দফা সমঝোতার পথে, চূড়ান্ত পর্যায়ে আলোচনা স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে অস্ট্রেলিয়ার হাইকমিশনারের সাক্ষাৎ চেক প্রতারণা মামলায় কারাগারে সেই শাহেদের বাবা সিটি করপোরেশনের নিয়ন্ত্রণে যেতে চাননা বসুন্ধরার বাসিন্দারা বুড়িমারী সীমান্তে বিএসএফের ড্রোন বিধ্বস্ত, স্থানীয়দের মাঝে আতঙ্ক দুপুরের পর ঝড়ো হাওয়ার সতর্কতা: ১১ অঞ্চলে ১ নম্বর সংকেত, বৃষ্টি-বজ্রপাতের আশঙ্কা ভোটে হার মানেননি দাবি মমতার, “১০০ আসন লুট”—বিজেপি ও নির্বাচন কমিশনের বিরুদ্ধে তোপ প্রধানমন্ত্রী তারেক রহমানের জুনে সম্ভাব্য বিদেশ সফর, তালিকায় চীন ও ভারত প্রথম নির্বাচনে চমক: সরকার গঠনের দৌড়ে এগিয়ে বিজয়ের দল, তামিলনাড়ুতে জোট রাজনীতির সমীকরণ জটিল

রাঙামাটিতে পর্যটন আধুনিকায়নে নতুন প্রকল্প গ্রহণ

রিপোর্টার
  • আপডেট : রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ২০৬ বার দেখা হয়েছে

বিজয় ধর, রাঙামাটি : পর্যটকদের আকৃষ্ট করতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ নতুন প্রকল্প হাতে নিয়েছে। পর্যটন কর্পোরেশনের আহ্বায়ক ও জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম জানান, আগামী এক মাসের মধ্যে এ প্রকল্পের কাজ শুরু হবে।

এক সাক্ষাৎকারে তিনি বলেন, ঝুলন্ত ব্রিজের পাশে পর্যটন কর্পোরেশনের দুটি পাহাড়কে নতুনভাবে সাজানো হচ্ছে। সেখানে সেলফি পয়েন্ট, লাভ পয়েন্টসহ মনোমুগ্ধকর পর্যটন স্পট তৈরি করা হবে।

তিনি আরও জানান, সেতুর পাশে ওয়াশরুম সংকট দূর করতে নতুন ওয়াশরুম নির্মাণের কাজ শুরু হয়েছে। এছাড়া, পর্যটন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা ভাসমান দোকানগুলোকে একটি নির্দিষ্ট স্থানে এনে শেডের ব্যবস্থা করা হচ্ছে।

হাবীব আজম বলেন, “ক্যাবল কার নির্মাণের পরিকল্পনাও রয়েছে। তবে পর্যটনের উন্নয়নে আলাদা বরাদ্দ প্রয়োজন। পার্বত্য মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে বরাদ্দের জন্য আবেদন করা হলেও এখনো সাড়া মেলেনি। সীমিত বরাদ্দ দিয়েই আমরা পর্যটন উন্নয়নে কাজ করছি।”

তিনি আরও জানান, পর্যটন খাতের জন্য বিশেষ বরাদ্দ পেলে রাঙামাটি আরও সম্ভাবনাময় পর্যটন কেন্দ্রে পরিণত হতে পারে।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com