1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ০৮:৫৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘অপমানিত’—জার্মান চ্যান্সেলর Friedrich Merz এর মন্তব্য ২০২৬-এ নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জির সমর্থনে, প্রচারে অভিনেতা দেব জনগণের শান্তি নষ্ট করে হরতাল করতে দেওয়া হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়ে সিরিজে এগিয়ে বাংলাদেশ, রেকর্ড রান তাড়া করে জয় মোনালিসা প্রেজেন্টস – হলিক্রস কলেজের ৭ম ইন্টার কলেজ বিজনেস ফেস্টিভ্যাল ২০২৬ অনুষ্ঠিত চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নারীদের জন্য আসছে এলপিজি কার্ড সেবা: শার্শায় খাল পুনর্খনন উদ্বোধনে প্রধানমন্ত্রীর ঘোষণা পঞ্চাশ বছর পর ‘জিয়া খাল’ পুনঃখনন শুরু, বাবার পথেই তারেক রহমান আগামী সপ্তাহ থেকে কমবে লোডশেডিং, ৫ বছরে ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুতের পরিকল্পনা যশোরে উলশী খাল পুনর্খনন কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর

রাঙামাটিতে জামায়াত প্রার্থীর মনোনয়ন প্রত্যাহার

রিপোর্টার
  • আপডেট : মঙ্গলবার, ২০ জানুয়ারী, ২০২৬
  • ২০৯ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : রাঙামাটির একমাত্র ২৯৯ নম্বর সংসদীয় আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ তার মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
মঙ্গলবার (২০ জানুয়ারি) বিকেলে তিনি স্বশরীরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়ন প্রত্যাহারপত্র জমা দেন। জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন।

জেলা রিটার্নিং অফিসের সূত্রে জানা যায়, মনোনয়ন প্রত্যাহারের শেষ দিনে জামায়াতের মনোনীত প্রার্থী অ্যাডভোকেট মোখতার আহমদ আনুষ্ঠানিকভাবে মনোনয়ন প্রত্যাহার করেন। এ সংক্রান্ত তথ্য জেলা প্রশাসক কার্যালয়ের নোটিশ বোর্ডে টানানো হয়েছে এবং বিষয়টি ইতোমধ্যে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে।
জেলা রিটার্নিং অফিসার কার্যালয় আরও নিশ্চিত করেছে, বুধবার (২১ জানুয়ারি) সকাল ১১টায় প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।
মনোনয়ন প্রত্যাহারের পর বর্তমানে রাঙামাটি–২৯৯ আসনে নির্বাচনী প্রতিযোগিতায় টিকে রয়েছেন মোট সাতজন প্রার্থী। তারা হলেন— বিএনপির মনোনীত প্রার্থী অ্যাডভোকেট দীপেন দেওয়ান, খেলাাফত মজলিস এর মুহামমদ আবু বক্কর সিদ্দিক, ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী জসিম উদ্দিন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত প্রার্থী জুঁই চাকমা, জাতীয় পার্টির মনোনীত প্রার্থী অশোক তালুকদার, স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা এবং গণঅধিকার পরিষদের মনোনীত প্রার্থী আবুল বাশার।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com