1. bdweb24@gmail.com : admin :
  2. nemadmin@bongonewsbd24.com : :
  3. him@bdsoftinc.info : Staff Reporter : Staff Reporter
  4. info@wp-security.org : Security_64733 :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪৬ পূর্বাহ্ন
শিরোনামঃ
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান *এই ঈদে সুবিধাবঞ্চিত শিশুদের জন্য রিয়েলমির বিশেষ আয়োজন ‘ঈদের হাসি’* আজ পবিত্র শবেকদর: হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ এই রাতে ইবাদতে মশগুল হবেন মুসল্লিরা বৈশ্বিক হালাল অর্থনীতিতে বাংলাদেশের সম্ভাবনা বাড়াতে কৌশল নির্ধারণ জরুরি 🏏 পাকিস্তানকে ১১ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ, তানজিদের সেঞ্চুরি ও তাসকিনের আগুনে বোলিং ঈদের আগে সংসদ মুলতবি, ২৯ মার্চ আবার বসবে ত্রয়োদশ জাতীয় সংসদ কক্সবাজার জেলা প্রেসক্লাবের উদ্যোগে আলোচনা সভা,দোয়া, মিলাদ, ইফতার ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বহাল, আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ বীর মুক্তিযোদ্ধা ও সাবেক চেয়ারম্যান আলতাফুর রহমান আতার ইন্তেকাল সংসদে নির্ধারিত কার্যসূচির বাইরে বক্তব্য, বিরোধীদলীয় নেতা শফিকুর রহমানকে থামালেন স্পিকার

রাঙামাটিতে কারাবন্দি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নিয়ে বর্ষবরণের আয়োজন

রিপোর্টার
  • আপডেট : সোমবার, ১৪ এপ্রিল, ২০২৫
  • ১৭৩ বার দেখা হয়েছে

রাঙামাটি প্রতিনিধি : সারাদেশ যখন বাংলা নববর্ষ বরণের আয়োজনে উৎসবে মাতোয়ারা। সকল বয়সের নারী-পুরুষ বর্ষবরণের বর্ণাঢ্য আয়োজনে সামিল হয়ে আনন্দ উপভোগ করছে। চার দেয়ালের অভ্যন্তরে বন্দি ক্ষুদ্র নৃ গোষ্ঠীসহ কারাবন্দি সকলে বর্ষবরণের আনন্দ থেকে যাতে বঞ্চিত না হয় সেজন্য বর্ষবরণের ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে রাঙামাটি জেলা কারাগার কর্তৃপক্ষ। সোমবার কারাগারের অভ্যন্তরে পাহাড়ি নৃত্যে নেচে গেয়ে বর্ষবরণ উৎসব পালন করে কারাবন্দিরা। সকালে পান্তা ভাত, ইলিশ মাছ এবং পাহাড়ের ঐতিহ্যবাহী পিঠা বিতরণ করা হয় কারা বন্দিদের মাঝে। এসময় জেল সুপার মোঃ দিদারুল আলম, জেলার মোঃ সাইমুরসহ কারা কর্তৃপক্ষ উপস্থিত থেকে এসব খাবার বিতরণ করেন। একইসাথে দুপুরে পোলাও, মুরগীর মাংস,ডাল, সালাদ, পান, সুপারি, মিষ্টি পরিবেশন করা হয়। রাতেও উন্নত মানের খাবার পরিবেশন করা হবে বলে কারা কর্তৃপক্ষ জানান।
রাঙামাটি জেল সুপার মোঃ দিদারুল আলম জানান, পরিবার থেকে দুরে থাকা বন্দিরা যাতে বর্ষবরণের আনন্দ থেকে বঞ্চিত না হয় সেজন্য কারা মহাপরিদর্শকের নির্দেশে এই আনন্দ আয়োজন করা হয়েছে। যেহেতু বর্ষবরণ পাহাড়ের বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর ঐতিহ্যবাহী উৎসব। তাই রাঙামাটি জেলা কারাগারে বন্দি বিভিন্ন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর লোকজন পাহাড়ের ঐতিহ্যবাহী গানে নেচে গেয়ে এই উৎসব পালন করতে পারে সেজন্য আমাদের এই আয়োজন।

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ

© ২০২৩ bongonewsbd24.com